1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন

খাজার দাবি অস্বীকার করলেন লেম্যান

Reporter Name
  • Update Time : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

সম্প্রতি দক্ষিণ আফ্রিকা সফর করেছে অস্ট্রেলিয়া। এই সিরিজের আগে আলোচনায় ছিল প্রোটিয়াদের মাটিতে দুই দলের সর্বশেষ সিরিজ। এ নিয়ে উসমান খাজা সম্প্রতি গুরুতর তথ্য দিলেও খাজার কড়া সমালোচনা করেছেন তৎকালীন অজি কোচ ড্যারেন লেম্যান। ২০১৮ সালে কেপটাউন টেস্টে বল টেম্পারিংয়ের জন্য নিষিদ্ধ করা হয় স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার ও ক্যামেরন ব্যানক্রফটকে। সরাসরি এই অপরাধের সাথে যুক্ত না থাকলেও পরোক্ষভাবে একে সায় দেওয়া আর দায়িত্বে অবহেলার কারণে এক বছরের জন্য আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ করা হয় স্মিথকে। ওয়ার্নার শাস্তি পান মূল হোতা হিসেবে। প্ররোচনার কারণে কাণ্ডটি ঘটিয়েছিলেন বলে নিজ হাতে টেম্পারিং করেও ব্যানক্রফট পান ৬ মাসের নিষেধাজ্ঞা। আলোচিত এই ঘটনা দলের ক্রিকেটার-কোচ সবাই জানতেন এমন দাবি করেছেন সেসময়ের অস্ট্রেলিয়া দলে থাকা উসমান খাজা। খাজার আত্মজীবনী ‘সবর’ প্রকাশিত হবে আগামীকাল মঙ্গলবার। বইটি প্রকাশের আগে খাজা সিডনি মর্নিং হেরাল্ডকে বলেছেন, ‘এটা(বল টেম্পারিং) আমড়া সবাই করেছিলাম। শুধু ব্যাটাররা নয়, শুধু বোলাররা নয়, শুধু কোচিং স্টাফও নয়- আমড়া সবাই।’ খাজার দাবি অস্বীকার করেছেন অজিদের সেসময়ের কোচ লেম্যান। অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম এবিসি গ্র্যান্ডস্ট্যান্ডকে তিনি বলেন, ‘বল টেম্পারিং ১৫০ বছর ধরেই হয়ে আসছে। কিন্তু কীভাবে করা হচ্ছে, সেটাই আসল বিষয়।’ বল টেম্পারিং নিয়ে কিছু জানতেন জানিয়ে লেম্যান বলেন, ‘না, না। তবে ক্রিকেট নিয়ে নানা বিষয়ে সব সময়ই আলোচনা হয়। রিভার্স সুইং কীভাবে মোকাবিলা করা যায়, তা নিয়ে কথা হয়েছিল। দক্ষিণ আফ্রিকা খুব ভালো রিভার্স সুইং করাচ্ছিল। কিন্তু নির্দিষ্টভাবে বল টেম্পারিং নিয়ে কোনো আলোচনার কথা আমার জানা নেই।’ এতবছর পর খাজার এই বিষয়গুলো সামনে আনা নিয়েও কড়া সমালোচনা করেছেন লেম্যান। প্রশ্ন তুলেছেন বই বিক্রির নিয়েও। তিনি বলেন, ‘বই তো বিক্রির জন্যই লেখা হয়। সে অবসর নিয়েছে, এখন এসব বলছে। আমি জানি না, এসব লেখার জন্য সে কত টাকা পাচ্ছে। তবে সম্ভবত অনেক টাকা পাচ্ছে। এটা কি আদৌ সার্থক? জানি না। হয়তো আমিও একটা বই লিখব।’

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd