1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন

পারিশ্রমিক কমিয়ে চেন্নাইয়ে গেলেন লিভিংস্টোন

Reporter Name
  • Update Time : শনিবার, ৭ নভেম্বর, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

আইপিএলের ২০২৭ মৌসুমের আগে দুইজন খেলোয়াড় ‘ট্রেড’ করেছে চেন্নাই সুপার কিংস ও সানরাইজার্স হায়দরাবাদ। এই দুই ফ্র্যাঞ্চাইজির দুইজন খেলোয়াড় ‘ট্রেড’ করার বিষয়টি নিশ্চিত করেছে বিসিসিআই। ইংল্যান্ডের অলরাউন্ডার লিয়াম লিভিংস্টোন ও অস্ট্রেলিয়ার অলরাউন্ডার জ্যাক এডওয়ার্ডস যোগ দিচ্ছেন চেন্নাইয়ে। বিপরীতে হায়দরাবাদে যাচ্ছেন বাঁহাতি পেসার খলিল আহমেদ ও অস্ট্রেলিয়ার পেসার নাথান এলিস। লিভিংস্টোনকে ৬ কোটি রুপিতে দলে নিয়েছে চেন্নাই। গৎ নিলামে তাকে ১৩ কোটি রুপিতে কিনেছিল হায়দরাবাদ। এডওয়ার্ডস চেন্নাইয়ে যোগ দিচ্ছেন তার আগের ৩ কোটি রুপির চুক্তিতেই। গৎ মৌসুমে হায়দরাবাদের হয়ে মাত্র দুটি ম্যাচ খেলেছিলেন লিভিংস্টোন। ব্যাট হাতে করেছিলেন ১৫ রান। তবে ব্যাটিংয়ের পাশাপাশি লেগ স্পিন করার সামর্থ্য রয়েছে তার। গৎ আসরে দল পেলেও চোটের কারণে আইপিএলে খেলা হয়নি অজি অলরাউন্ডার জ্যাক এডওয়ার্ডসের। চলতি বছর অস্ট্রেলিয়ার হয়ে ওয়ানডে ও টি-টোয়েন্টি অভিষেক হয়েছে তার। অন্যদিকে খলিলকে ফিরিয়ে এনেছে হায়দরাবাদ। ২০১৮ থেকে ২০২১ সাল পর্যন্ত এই ফ্র্যাঞ্চাইজিতে খেলেছিলেন বাঁহাতি পেসার। চেন্নাইয়ের হয়ে ২০২৫ সালের আইপিএলে ১৪ ম্যাচে ১৫ উইকেট নিয়েছিলেন তিনি। তবে ২০২৬ মৌসুমে পাঁচ ম্যাচ খেলার পর ডান পায়ের কোয়াড্রিসেপসের চোটে ছিটকে যান খলিল। ৪ কোটি ৮০ লাখ রুপির চুক্তিতেই হায়দরাবাদে ফিরছেন তিনি। অস্ট্রেলিয়ার পেসার এলিসও যোগ দিচ্ছেন হায়দরাবাদে। ২ কোটি রুপির চুক্তিতে আসা এই বোলার ডেথ ওভারে কার্যকর এবং বৈচিত্র্যময় বোলিংয়ের জন্য পরিচিত। ২০২৭ আইপিএল নিলামের আগে খেলোয়াড় ধরে রাখা ও ছেড়ে দেওয়ার তালিকা চূড়ান্ত করার সময়সীমা দুই দীন বাড়িয়ে ১৭ নভেম্বর করা হয়েছে। আগামী ১৬ ডিসেম্বর এক দিনের মিনি নিলাম অনুষ্ঠিত হবে গোয়ায়।

 

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd