1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন

বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

ইরান যুদ্ধের ভবিষ্যৎ গতিপথ নিয়ে অনিশ্চয়তার মধ্যে বড় দরপতনের পর আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম সামান্য বেড়েছে। পাশাপাশি যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টির বড় ধরনের পরাজয়ের পর যুদ্ধের পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, তা নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে অনিশ্চয়তা তৈরি হয়েছে। অথচ একদিন আগেই তেলের দামে বড় দরপতন দেখেছে বিশ্ব। গতকাল বৃহস্পতিবার গ্রিনিচ মান সময় সকাল ৯টা পর্যন্ত আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৭৮ সেন্ট বা শূন্য দশমিক ৮ শতাংশ বেড়ে ৯৫ ডলার ৪০ সেন্টে দাঁড়িয়েছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেলের বেঞ্চমার্ক ওয়েস্ট টেঙ্াস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ব্যারেলপ্রতি ১১ সেন্ট বা শূন্য দশমিক ১ শতাংশ বেড়ে ৮৮ ডলার ২৩ সেন্ট হয়েছে। এর আগে গৎ বুধবার মধ্যবর্তী নির্বাচনের ফলাফল আসতে শুরু করলে আন্তর্জাতিক বাজারে তেলের দামে বড় ধরনের পতন ঘটে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান যুদ্ধের ভবিষ্যৎ পরিস্থিতি নিয়ে বিনিয়োগকারীরা সতর্ক অবস্থানে রয়েছেন। এ সংঘাতের সম্ভাব্য প্রভাব এবং যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি জ্বালানি তেলের বাজারে অনিশ্চয়তা তৈরি করছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd