1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন

হাম উপসর্গ নিয়ে একদিনে আরও ৪ জনের মৃত্যু

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

দেশে গত একদিনে হামের উপসর্গ নিয়ে আরও ৪ নিহত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। একই সময়ে সন্দেহজনক হামরোগী শনাক্ত হয়েছেন ৯৬৬ জন এবং নিশ্চিত হাম রোগী পাওয়া গেছে ১১১ জন।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ১৭ জুন পর্যন্ত দেশে মোট ৮৮ হাজার ৮৯৫ জন সন্দেহজনক হামরোগী শনাক্ত হয়েছেন। এদের মধ্যে ১০ হাজার ৬৩৪ জনের হাম নিশ্চিত হয়েছে।

একই সময়ে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৩ হাজার ২৭৭ জন। চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬৯ হাজার ৬৮৮ জন।

এদিকে, গত ১৫ মার্চ থেকে ১৭ জুন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ৫৬৮ শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মারা গেছেন ৯৩ জন। তবে গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd