1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন

এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যালেও বাজিমাত করলো ‘রইদ’ ও ‘দেলুপি’

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

ইউরোপের দেশ স্পেনের শহর বার্সেলোনা। শহরটি মূলত ফুটবলের জন্য বিশ্বজুড়ে পরিচিত। তবে এখানে সিনেমার চর্চাও কম নয়। শহরটিতে অনুষ্ঠিত হয় ‘এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল বার্সেলোনা’, যেখানে এশিয়ার সিনেমাগুলো অংশ নেয়। উৎসবটির এবারের আসরে বাজিমাত করেছে বাংলাদেশ। মূল প্রতিযোগিতায় সেরা ছবির পুরস্কার জিতে নিয়েছে মেজবাউর রহমান সুমনের ‘রইদ’। এছাড়া ‘আদার ন্যারেটিভ সেকশন’-এ স্পেশাল মেনশন পেয়েছে মোহাম্মদ তাওকীর ইসলামের ‘দেলুপি’। পুরস্কার জয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন নির্মাতা সুমন ও তাওকীর দুজনেই। কৃতজ্ঞতা জানিয়েছেন উৎসব কর্তৃপক্ষের প্রতি। এর আগেও বিভিন্ন উৎসবে অংশ নিয়েছিল ‘রইদ’ ও ‘দেলুপি’; জিতেছে নানা পুরস্কার। সেই ধারাবাহিকতায় এবার আরও দুটি স্বীকৃতি যুক্ত হলো সিনেমাগুলোর ঝুলিতে। এর মধ্য দিয়ে আন্তর্জাতিক আয়োজনগুলোতে বাংলাদেশি সিনেমার উপস্থিতি আরও উজ্জ্বল হয়ে উঠছে। উল্লেখ্য, মিথের সঙ্গে গ্রামবাংলার চিরায়ত উপাখ্যানের সমন্বয়ে ‘রইদ’ বানিয়েছেন সুমন। এর গল্পের রহস্য আর নির্মাণশৈলি মুগ্ধ করেছে দর্শককে। প্রেক্ষাগৃহেও দারুণ সাড়া পেয়েছে সিনেমাটি। এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন মোস্তাফিজুর নূর ইমরান ও নাজিফা তুষি। অন্যদিকে ‘দেলুপি’র গল্প খুলনার দেলুটি ইউনিয়নের। সেখানকার এক বন্যার ঘটনার সঙ্গে রাজনৈতিক বাস্তবতার মিশেলে গল্প বুনেছেন নির্মাতা তাওকীর। এটিও সাড়া পেয়েছিল বেশ। সিনেমাটির বিভিন্ন চরিত্রে আছেন চিরঞ্জিৎ বিশ্বাস, অদিতি রায়, রুদ্র রায়, জাকির হোসেন প্রমুখ।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd