1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন

সংসার ভাঙছে ‘বেবি ডল’ খ্যাত কণিকা কাপুরের

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

‘বেবি ডল’খ্যাত বলিউডের জনপ্রিয় সংগীতশিল্পী কণিকা কাপুর ও তাঁর স্বামী গৌতম হাথিরামানির চার বছরের দাম্পত্য জীবনের ইতি ঘটতে যাচ্ছে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন বার্তায় আলাদা হওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছেন এই গায়িকা। বার্তায় কণিকা লিখেছেন, ‘প্রিয় বন্ধু ও পরিবার, অনেক চিন্তাভাবনার পর আমার স্বামী ও আমি আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। একসঙ্গে কাটানো সময়ের জন্য আমি কৃতজ্ঞ। তার ভবিষ্যতের জন্য শুভকামনা জানাই। এই কঠিন সময়ে আমাদের ব্যক্তিগত বিষয়গুলো গোপন রাখতে এবং সহানুভূতি ও সম্মান দেখাতে সবার প্রতি অনুরোধ জানাচ্ছি।’ এটি কনিকার দ্বিতীয় বিচ্ছেদ। ১৯৯৮ সালে মাত্র ১৮ বছর বয়সে ব্যবসায়ী রাজ চান্দকের সঙ্গে প্রথম বিয়ে করেন তিনি। তাঁদের সংসারে তিন সন্তান রয়েছে। ২০১২ সালে সেই সম্পর্কের বিচ্ছেদ হলে ভারতে ফিরে সংগীতজগতে ক্যারিয়ার গড়ায় মনোযোগ দেন কণিকা। গৌতমের সঙ্গে কনিকার পরিচয় প্রায় ১৫ বছরের। বিয়ের আগে দীর্ঘদিন বন্ধু ছিলেন তাঁরা। ২০২২ সালের ২০ মে লন্ডনে ঘরোয়া জমকালো আয়োজনে বিয়ে করেন এই জুটি। তবে চার বছরের মাথায় সেই সম্পর্কেও বিচ্ছেদের সিদ্ধান্ত নিলেন গায়িকা। ২০১৪ সালে সানি লিওন অভিনীত ‘রাগিনি এমএমএস ২’ সিনেমার ‘বেবি ডল’ গান দিয়ে ব্যাপক জনপ্রিয়তা পান কণিকা। একই বছর শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোন অভিনীত ‘হ্যাপি নিউ ইয়ার’ সিনেমার ‘লাভলি’ গানেও কণ্ঠ দেন তিনি। এরপর ‘চিটিয়া কালাইয়া’, ‘দেশি লুক’, ‘নাচান ফার্রাতে’ ও ‘দা দা দাস’-এর মতো জনপ্রিয় গান উপহার দিয়ে বলিউডের সংগীতজগতে নিজের অবস্থান শক্ত করেন এই শিল্পী।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd