1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন

প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন ঘিরে বাগেরহাটে বিএনপির বর্ণাঢ্য আনন্দ মিছিল

Reporter Name
  • Update Time : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন
বাগেরহাট প্রতিনিধঃ  প্রধানমন্ত্রী তারেক রহমানের বাগেরহাটে সফরকে কেন্দ্র করে জেলাজুড়ে ব্যাপক উৎসবমুখর পরিবেশ ও উদ্দীপনা বিরাজ করছে। দীর্ঘ দুই দশক পর দলীয় শীর্ষ অভিভাবকের এই আগমনকে স্মরণীয় করে রাখতে বাগেরহাটে জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালামের নেতৃত্বে বর্ণাঢ্য আনন্দ মিছিল করে।

বুধবার (৪ নভেম্বর) বিকালে বাগেরহাট কেন্দ্রী শহীদ মিনার চত্বর থেকে একটি আনন্দ র‍্যালি বের হয়। রেলিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় শহীদ মিনারের এসে সংক্ষিপ্ত এক পথসভায় মিলিত হয়।
মিছিলে জেলা বিএনপি, পৌর বিএনপি, সদর উপজেলা বিএনপি এবং যুবদল ও ছাত্রদলের বিভিন্ন স্তরের হাজারো নেতাকর্মী স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। এ সময় নেতাকর্মীদের মাঝে ব্যাপক উচ্ছা্বাস দেখা যায় এবং তারা প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে বিভিন্ন স্লোগানে পুরো এলাকা মুখরিত করে তোলেন।
আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সবাপতি শেখ শাহেদ আলী রবি, সাধারন সম্পাদক সৈয়দ ওবায়দুল ইসলাম জুয়েল, সদর উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ নাসির আহম্মেদ মালেক, জেলা শ্রমিক দলের সাবেক সভাপতি সরদার লিয়াকত আলী  জেলা মহিলাদলের সভাপতি শাহিদা আক্তার, সাধারন সম্পাদক নারগিস আক্তার ইভা, পৌর যুবদলের সাবেক আহবায়ক জসিম সরদারসহ স্থানীয় অঙ্গসংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ বলেন, দীর্ঘ প্রতীক্ষার পর প্রিয় নেতার এই আগমন বাগেরহাটের সর্বস্তরের মানুষের মাঝে নতুন আশার আলো সঞ্চার করেছে। সফরটি সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে সফল করতে জেলা বিএনপির সব পর্যায়ের নেতাকর্মীরা দিনরাত ঐক্যবদ্ধভাবে প্রচারণা ও গণসংযোগ চালিয়ে যাচ্ছেন

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd