1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন

নলধা মৌভোগে ইউনিয়ন বিএনপি সভাপতি শেখ মাহবুবুর রহমানের মতবিনিময় সভা: দলীয় সিদ্ধান্ত মেনে কাজ করার ঘোষণা

Reporter Name
  • Update Time : রবিবার, ১ নভেম্বর, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন
​ফকিরহাট প্রতিনিধিঃ- আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে বাগেরহাটের ফকিরহাট উপজেলার নলধা মৌভোগ ইউনিয়নে রাজনৈতিক তৎপরতা বৃদ্ধি পেয়েছে। এরই অংশ হিসেবে নলধা মৌভোগ ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ মাহবুবুর রহমানের ব্যক্তিগত উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় তিনি দলীয় শৃঙ্খলা বজায় রেখে নির্বাচন নিয়ে হাই কমান্ডের যেকোনো সিদ্ধান্ত মেনে নেওয়ার ঘোষণা দেন।
​শনিবার সন্ধ্যায় নলধা মৌভোগ ইউনিয়নের সাহেবআলীর মোড়ে এ সভা অনুষ্ঠিত হয়। নির্ধারিত সময় অনুযায়ী সন্ধ্যা ৬টায় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সভার আনুষ্ঠানিক কাজ শুরু হয়।
​৫নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক কওসার আলী শেখের পরিচালনায় অনুষ্ঠিত এ সভায় মূল বক্তব্য উপস্থাপন করেন সভার আয়োজক ও নলধা মৌভোগ ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ মাহবুবুর রহমান। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি নেতা শফিক শিকদার এবং নলধা মৌভোগ ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি কাইয়ুমসহ দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ।
​সভায় নলধা মৌভোগ ইউনিয়ন মহিলা দলের বিপুলসংখ্যক নারী নেত্রীবৃন্দ, কর্মী এবং স্থানীয় সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। নারীদের এই ব্যাপক ও উৎসাহী উপস্থিতি সভাকে বেশ প্রাণবন্ত করে তোলে।
​সভায় চেয়ারম্যান প্রার্থী হিসেবে নিজের অবস্থান স্পষ্ট করে নলধা মৌভোগ ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ মাহবুবুর রহমান বলেন, “দল যদি আমাকে মূল্যায়ন করে এবং চেয়ারম্যান প্রার্থী হিসেবে সুযোগ দেয়, তবে আমি নির্বাচন করব। আর যদি দল অন্য কাউকেও প্রার্থী হিসেবে যোগ্য মনে করে মনোনয়ন দেয়, তবে আমি ব্যক্তিগত কোনো দ্বন্দ্বে না গিয়ে দলের স্বার্থে তার বিজয়ের লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব।”
​সভায় অন্যান্য বক্তারা বলেন, বর্তমান সময়ে তৃণমূল বিএনপিকে শক্তিশালী ও সুসংহত রাখা অত্যন্ত জরুরি। ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ মাহবুবুর রহমানের এই দায়িত্বশীল ও অনুগত রাজনৈতিক মানসিকতা সংগঠনের ভিত্তিকে আরও সুদৃঢ় করবে। সভা শেষে উপস্থিত নেতাকর্মী ও সর্বস্তরের সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করা হয়।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd