1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন

পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তি, ভারতে সেনা সদস্য গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : রবিবার, ১ নভেম্বর, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

বিদেশ : পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের হয়ে গুপ্তচরবৃত্তির দায়ে নিজেদের এক সেনা সদস্যকে গ্রেপ্তার করেছে ভারতের পুলিশ। তাকে গত বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ারের হাসিমারা থেকে গ্রেপ্তার করা হয়। রাজবীর সিং নামে ওই সেনা সদস্যের বিরুদ্ধে অভিযোগ তিনি আইএসআইকে সেনাবাহিনীর অনেক গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর তথ্য দিয়েছেন। পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছেন, “তিনি সেনাবাহিনীর গোপন এবং অন্যান্য সামরিক স্পর্শকাতার তথ্য (পাকিস্তানের) আইএসআইয়ের কাছে পাচার করেছেন বলে অভিযোগ উঠেছে।” গত ৮ অক্টোবর তার বিরুদ্ধে পাঞ্জাবের ফাজিলকা থানায় মামলা হয়। আর তাকে গতকাল গ্রেপ্তার করা হয়। এই সময়টায় তিনি পালিয়ে বেড়াচ্ছিলেন। গতকাল শুক্রবার তাকে শিলিগুড়ির একটি আদালতে তোলা হয় এবং ট্রানজিট রিমান্ড চাওয়া হয়। সরকারি কাউন্সেল সৌমিত্রা সিং সরকার বলেছেন, অভিযুক্ত এ সেনা সদ্স্যের বিরুদ্ধে তদন্ত শুরুর পর থেকেই তিনি পালিয়ে ছিলেন। শিলিগুঁড়ির আদালত তার দুদিনের ট্রানজিট রিমান্ড মঞ্জুর করেছেন। এ সময়ের মধ্যে তাকে পাঞ্জাবে নিয়ে যাওয়া হবে। আদালতের নির্দেশনা অনুযায়ী আগামী ১ নভেম্বরের মধ্যে অভিযুক্তকে ফাজিলকার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করতে হবে। এই গুপ্তচরকে যেখান থেকে গ্রেপ্তার করা হয়েছে সেটি ভারত ও ভূটানের সীমান্তের কাছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যমগুলো। তিনি কী ভারত ছেড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন কি না সেটি নিশ্চিত নয়।
সূত্র: ডেকান ক্রনিকাল

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd