1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন

বাগেরহাটে  ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : রবিবার, ১ নভেম্বর, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন
বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাটে বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার(৩১ অক্টোবর)বিষ্ণুপুর ইউনিয়নের বাদুখালি স্কুল মাঠে  ইউনিয়ন বিএনপির আয়োজিত এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বিষ্ণুপুর ইউনিয়নের বিএনপির সহ সভাপতি রুহুল আমিন হাওলাদার এর সভাপতিত্বে ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম মিরাজের  সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন।  বিশেষ অতিথি হিসেবে ছিলেন জেলা বিএনপি যুগ্ন আহবায়ক খাদেম নিয়ামুল নাসির আলাপ, জেলা বিএনপির সদস্য খান মনিরুর ইসরাম, হাদিউজ্জামান হিরো, সদর উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ বুলু, জেলা কৃষক দলের আহবায়ক সৈয়দ আসাফুদ্দৌলা জুয়েল, জেলা যুবদলের সাবেক সভাপতি ফকির তরিকুল ইসলাম, কচুয়া উপজেলা বিএনপির সভাপতি সরদার জাহিদুল ইসলাম, জেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক গোলাম রসূল তরফদার নেওয়াজ, সদর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায় আবুল হাসান।
এ মতবিনিময় সভায় বিষ্ণুপুর  ইউনিয়নের ৯ টি ওয়ার্ডের তৃণমূল পর্যায়ে নেতা কর্মীদের মুখে বিভিন্ন সমস্যার কথা শুনেন এবং সমাধানের আশ্বাস দেন।
 প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার শেখ জাকির হোসেন বলেন, আগামী ইউপি নির্বাচনে দলীয় প্রার্থী কে বিজয় করার ব্যাপারে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। পাশাপাশি দলকে সুসংগঠিত রাখার জন্য সকলকে কাজ করতে হবে।
মতবিনিময় সভায় উপজেলা,ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের তৃণ বিএনপি, ছাত্রদল, যুবদল,স্বেচ্ছাসেবক দল, কৃষকদল ও মহিলা দলের নেতাকর্মী, জনপ্রতিনিধি, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, শিক্ষার্থী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এ সময় দলীয় কার্যক্রম, সাংগঠনিক বিভিন্ন বিষয় এবং স্থানীয় পর্যায়ে নেতাকর্মীদের ভূমিকা নিয়ে আলোচনা হয়।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd