1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন

এক দশক পর জবির মঞ্চে ফিরছেন নগরবাউল জেমস

Reporter Name
  • Update Time : রবিবার, ১ নভেম্বর, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

বিনোদন: দীর্ঘ ১০ বছর পর আবারও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) মঞ্চে গান গাইতে আসছেন জনপ্রিয় রকস্টার নগরবাউল জেমস। বিশ্ববিদ্যালয়ের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামীকাল সোমবার আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন তিনি। সন্ধ্যা সাড়ে ৬টায় বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদ প্রাঙ্গণে তার কনসার্ট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। প্রিয় শিল্পীকে আবারও ক্যাম্পাসে পাওয়ার খবরে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মঞ্চে জেমস সর্বশেষ গান পরিবেশন করেছিলেন ২০১৬ সালে। এরপর দীর্ঘ বিরতি। এক দশক পর প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে তার ফিরে আসার খবরে শিক্ষার্থীদের মধ্যে তৈরি হয়েছে বাড়তি আগ্রহ। বিশেষ করে তার জনপ্রিয় গানগুলো সরাসরি শোনার অপেক্ষায় রয়েছেন সংগীতপ্রেমীরা।
বিশ্ববিদ্যালয় প্রশাসন গত ২৮ অক্টোবর প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি প্রকাশ করে। প্রকাশিত অনুষ্ঠানসূচি অনুযায়ী, সকাল থেকে শুরু হবে দিনব্যাপী আয়োজন। জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শুরু হবে। এরপর জাতীয় সংগীত পরিবেশন, বেলুন ও পায়রা উড়িয়ে দিবসের উদ্বোধন এবং বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হবে।
এ ছাড়া চারুকলা অনুষদের উদ্যোগে চিত্রকর্ম প্রদর্শনী ও আলোচনা সভার আয়োজন রাখা হয়েছে। বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে অনুষ্ঠিত হবে দোয়া মাহফিল।
বিকেলে বিজ্ঞান ভবন প্রাঙ্গণে শুরু হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগ ও নাট্যকলা বিভাগের পাশাপাশি অংশ নেবে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক কেন্দ্র, আবৃত্তি সংসদ, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী, রক্তধুনী এবং ব্যান্ড মিউজিক অ্যাসোসিয়েশন। বিভিন্ন সংগঠনের পরিবেশনার পর সাংস্কৃতিক অনুষ্ঠানের শেষ পর্বে মঞ্চে উঠবেন জেমস। তার পরিবেশনার মধ্য দিয়ে শেষ হবে দিনের সাংস্কৃতিক আয়োজন।
এদিকে, বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন নির্বিঘ্ন করতে আগামী ২ ও ৩ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের সব ইনস্টিটিউট ও বিভাগে পরীক্ষা না রাখার অনুরোধ জানিয়েছে প্রশাসন। এ বিষয়ে প্রকাশিত বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট বিভাগ ও ইনস্টিটিউটগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
দীর্ঘ বিরতির পর জেমসের এই পরিবেশনা এবারের প্রতিষ্ঠাবার্ষিকীর অন্যতম আকর্ষণ হয়ে উঠবে বলে আশা করছেন শিক্ষার্থীরা।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd