1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন

হরমুজে যুক্তরাষ্ট্রের ‘স্পাই ড্রোন’ আটক বিপ্লবী গার্ডের

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

বিদেশ : হরমুজ প্রণালি থেকে যুক্তরাষ্ট্রের একটি স্পাই ড্রোন আটক করেছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড। ইরানি বার্তাসংস্থা ইরনা গতকাল বৃহস্পতিবার জানিয়েছে, হরুমুজের পশ্চিমাঞ্চলে ড্রোনটি আটক করা হয়। বিপ্লবী গার্ডের ইলেকট্রনিক ওয়ারফেয়ার ইউনিট এ নিয়ে এক বিবৃতিতে বলেছে, “আমাদের যোদ্ধারা হরমুজের পশ্চিমাঞ্চলে আমেরিকান সন্ত্রাসী সেনাবাহিনীর একটি এমকিউএম-১৭০ স্পাই ড্রোন নিরাপদভাবে মাটিয়ে নামিয়ে এনেছে।”“তাদের এই স্পাই ড্রোনের উদ্দেশ্য ছিল পারস্য উপসাগর ও হরমুজ প্রণালিতে থাকা আমাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শনাক্ত করা।” “এই ড্রোন থেকে পাওয়া তথ্যে বিপ্লবী গার্ডের নৌ বিশেষজ্ঞরা নিশ্চিত হয়েছেন ড্রোনটি উড়ানো হয়েছিল পারস্য উপসাগরের কোনো দেশের উপকূল থেকে।” এর আগে ইরানের বিপ্লবী গার্ড একটি এমকিউ-১ ড্রোন ভূপাতিত করার তথ্য দিয়েছিল। গত ২৮ ফেব্রুয়ারি দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানে হামলা করার পর বিপ্লবী গার্ড হরমুজ প্রণালি বন্ধ করে দেয়। এরপর থেকে সেখান দিয়ে জ্বালানিবাহী জাহাজ আর স্বাভাবিকভাবে চলাচল করতে পারছে না। ইরান আজ নতুন করে আবারও জানিয়েছে, যুক্তরাষ্ট্র যতক্ষণ পর্যন্ত তাদের দেওয়া শর্ত না মানবে ততক্ষণ হরমুজ প্রণালি খোলা হবে না। সূত্র: আলজাজিরা

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd