1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন

হরমুজ প্রণালিতে জাহাজে আগুন : সামুদ্রিক সংস্থা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

বিদেশ : বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালিতে একটি জাহাজে আগুন লাগার খবর পাওয়া গেছে। যুক্তরাজ্যের সামুদ্রিক বাণিজ্যবিষয়ক সংস্থা ‘ইউকেএমটিও’ গতকাল বৃহস্পতিবার এ তথ্য জানায়। তবে অগ্নিকাণ্ডের কারণ কিংবা এতে কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না-সে বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি সংস্থাটি। ইউকেএমটিও জানিয়েছে, ওই এলাকা দিয়ে অতিক্রমকারী অন্য একটি জাহাজের ক্যাপ্টেনের কাছ থেকে তারা এ সংক্রান্ত খবর পেয়েছে। ওমানের খাসাব উপকূল থেকে মাত্র নয় নটিক্যাল মাইল (প্রায় ১৭ কিলোমিটার) উত্তরে জাহাজটিতে আগুন জ্বলতে দেখা যায়। উল্লেখ্য, হরমুজ প্রণালি বিশ্বজুড়ে জ্বালানি তেল ও প্রাকৃতিক গ্যাস সরবরাহের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জলপথ। চলতি বছরের ফেব্রুয়ারিতে মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর থেকেই কৌশলগত এই প্রণালির ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা চালিয়ে আসছে ইরান। এমনকি অনুমতি ছাড়া প্রণালি অতিক্রমের অভিযোগে বেশ কিছু জাহাজে হামলাও চালিয়েছে দেশটি। ইরানের এসব পদক্ষেপের জবাবে দেশটির বন্দরগুলোতে পাল্টা অবরোধ আরোপ করেছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd