Dhaka ১১:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ইমরান খান দুর্নীতি মামলায় জামিন পেলেন

  • Reporter Name
  • Update Time : ১১:৩৭:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪
  • ২৮৬ Time View

বিদেশ : পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ১৯০ মিলিয়ন পাউন্ড দুর্নীতি মামলায় জামিন পেয়েছেন। স্থানীয় সময় গত বুধবার ইসলামাবাদ হাইকোর্টের (আইএইচসি) প্রধান বিচারপতি আমির ফারুক ও বিচারপতি তারিক মেহমুদ জাহাঙ্গিরি এ রায় দেন। খবর দ্য ডনের। ২০১৮-২২ সাল প্রধানমন্ত্রীত্ব থাকাকালে অবৈধ সুযোগ-সুবিধা প্রদানের মাধ্যমে ইমরান খান ও তার স্ত্রী একটি রিয়েল স্টেট ডেভোলপার কোম্পানির কাছ থেকে একটি জমি উপহার নেওয়ায় অভিযোগ গঠন করা হয়। তবে, এ বিষয়ে তিনি গত সপ্তাহে অস্বীকার করেন এবং ইসলামাবাদ হাইকোর্টে জামিন আবেদন করেন। তার দলের আইনজীবী নাঈম হায়দার পাঞ্জুথা জামিনের বিষয়টি নিশ্চিত করে এক্সে বলেন, ‘ইমরান খান এখনো দুই মামলায় অভিযুক্ত হয়ে কারাগারে রয়েছেন। এর মধ্যে একটি রাষ্ট্রীয় গোপনীয়তা আইন লঙ্ঘন এবং অপরটি হলো ইসলামিক বিবাহ আইন লঙ্ঘন।’ ২০২২ সালের এপ্রিলে বিরোধীদের অনাস্থা প্রস্তাবের মাধ্যমে ক্ষমতাচ্যুত হন ইমরান খান। এরপর দুর্নীতি থেকে শুরু করে সন্ত্রাসবাদের বেশ কয়েকটি অভিযোগের মুখোমুখি হচ্ছেন। তোশাখানা মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পর গত বছরের আগস্ট থেকে তিনি কারাগারে রয়েছেন এবং পরবর্তীতে সাইফার ও অবৈধ বিয়ের মামলাসহ অন্যান্য মামলায়ও দোষী সাব্যস্ত হন।

Tag :
About Author Information

ইমরান খান দুর্নীতি মামলায় জামিন পেলেন

Update Time : ১১:৩৭:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪