1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন

কুতুবদিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩৫ পরিবারকে জেলা পরিষদের চাল সহায়তা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

নজরুল ইসলাম, কুতুবদিয়া (কক্সবাজার}: কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার আলী আকবর ডেইল ইউনিয়নের কুমিরাছড়া জেলে পাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩৫টি পরিবারের পাশে দাঁড়িয়েছে কক্সবাজার জেলা পরিষদ। তাৎক্ষণিক সহায়তা হিসেবে ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে এক বস্তা করে চাল প্রদান করা হয়েছে।

শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে কক্সবাজার জেলা পরিষদের প্রশাসক এটিএম নুরুল বশর চৌধুরী সরেজমিন ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেওয়ার এবং সহায়তা প্রদানের বিষয়টি জানিয়েছেন।

তিনি বলেন, কুতুবদিয়ার আলী আকবর ডেইল ইউনিয়নের কুমিরাছড়া জেলে পাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩৫টি পরিবারের খোঁজখবর নিয়েছি। তাৎক্ষণিক সহায়তা হিসেবে প্রতিটি পরিবারকে এক বস্তা করে চাল দেওয়া হয়েছে। এই কঠিন সময়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে আছি। তাদের দুর্দশা লাঘবে আমাদের সহযোগিতা অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো বর্তমানে দুর্ভোগের মধ্যে রয়েছে। এ অবস্থায় জেলা পরিষদের পক্ষ থেকে দেওয়া চাল সহায়তা তাদের তাৎক্ষণিক খাদ্যসংকট মোকাবিলায় কিছুটা সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।

ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসন ও দীর্ঘমেয়াদি সহায়তার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আরও উদ্যোগ প্রত্যাশা করছেন স্থানীয়রা।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd