1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন

লাইপজিগের জালে রিয়ালের এক হালি গোল

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

লাইপজিগকে ৪-১ গোলে উড়িয়ে দিয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে টানা তৃতীয় জয় তুলে নিয়েছে রিয়াল মাদ্রিদ। সান্তিয়াগো বার্নাব্যুতে ম্যাচজুড়ে আধিপত্য দেখিয়ে প্রথমার্ধে এগিয়ে যাওয়ার পর বিরতির পরে আরও তিন গোল করে হোসে মরিনিয়োর দল। শেষদিকে এক গোল শোধ করে লাইপজিগ। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে রিয়াল। ৪১ মিনিটে ফেদে ভালভার্দের কাটব্যাক থেকে আর্দা গুলারের নেওয়া শট গোলরক্ষক ঠেকালেও ফিরতি বল জালে পাঠিয়ে দলকে এগিয়ে দেন বার্নার্দো সিলভা। ম্যানচেস্টার সিটি থেকে রিয়ালে যোগ দেওয়ার পর এটাই তার প্রথম গোল। দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়ান গুলার। জুড বেলিংহ্যামের ক্রসে কিলিয়ান এমবাপের হেড থেকে পাওয়া বল গোললাইনের কাছে টোকা দিয়ে জালে পাঠান তিনি। ৮৩ মিনিটে জোরালো শটে রিয়ালের তৃতীয় গোল করেন এমবাপে। চ্যাম্পিয়ন্স লিগের তিন ম্যাচেই গোল পেলেন ফরাসি তারকা। সব প্রতিযোগিতা মিলিয়ে চলতি মৌসুমে এটি তার ১২তম গোল। ৮৫ মিনিটে টিডিয়াম গোমিস লাইপজিগের হয়ে এক গোল শোধ করেন। তবে দুই মিনিট পরই সাবেক ক্লাবের বিপক্ষে ভলিতে গোল করে ব্যবধান ৪-১ করেন ইয়ান দিয়োমান্দে। ম্যাচে ৬৪ শতাংশ বলের দখল রেখে লক্ষ্যে ১১টি শট নেয় রিয়াল। বিপরীতে লাইপজিগের লক্ষ্যে ছিল ৬টি শট। সবশেষ তিন ম্যাচেই চারটি করে গোল করেছে লস ব্লাঙ্কোসরা। টানা চার জয়ের আত্মবিশ্বাস নিয়ে আগামী রোববার লা লিগার এল ক্লাসিকোয় নামবে তারা। চ্যাম্পিয়ন্স লিগে তিন ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে তালিকার চতুর্থ স্থানে রয়েছে রিয়াল। সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে শীর্ষে পিএসজি। এরপর রয়েছে অ্যাস্টন ভিলা ও লিভারপুল।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd