1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন

ফকিরহাটে ১২ পিস ইয়াবাসহ আটক ১

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

​ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাটে ১২ পিস ইয়াবাসহ হাসিব শেখ (২৯) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।

​বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে উপজেলার ফকিরহাট বাজারসংলগ্ন নদীর পাড় ও কালীমন্দিরের পেছনের এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটককৃত হাসিব শেখ উপজেলার আট্টাকী গ্রামের শহিদ শেখের পুত্র।

​মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণের কথা জানিয়ে ফকিরহাট মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রজিউল্লাহ খান বলেন, “মাদকদ্রব্যের বিস্তার রোধে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। মাদক কারবারি ও অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে, এক্ষেত্রে কাউকে কোনো ছাড় দেওয়া হবে না।”

​মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশের পাশাপাশি সাধারণ মানুষের সচেতনতা ও তথ্য দিয়ে সহযোগিতার আহ্বান জানিয়েছে পুলিশ।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd