1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন

বিশ্ববাজারে সোনা-রুপার দামে বড় পতন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

বিদেশ : বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে মুদ্রাস্ফীতি ও সুদের হার দীর্ঘ সময় উচ্চ পর্যায়ে বজায় থাকার আশঙ্কায় বড় ধরনের দরপতনের মুখে পড়েছে স্বর্ণ ও রুপা। গতকাল বৃহস্পতিবার আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স (১ আউন্স = ২.৪৩ ভরি) স্বর্ণের দাম ৪ হাজার ১০০ ডলারের নিচে নেমে গেছে। এছাড়া রুপার দাম কমেছে প্রায় ৩ দশমিক ৬ শতাংশ। তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, স্পট মার্কেটে জিএমটি সময় সকাল ৮টা (বাংলাদেশ সময় দুপুর ২টা) পর্যন্ত প্রতি আউন্স স্বর্ণ ৪ হাজার ৮৮ দশমিক ৯৫ ডলারে লেনদেন হয়েছে, যা আগের দিনের তুলনায় ৫২ দশমিক ১৫ ডলার বা ১ দশমিক ২৬ শতাংশ কম। এছাড়া রুপার দাম প্রতি আউন্সে ২ দশমিক ৭ ডলার বা ৩ দশমিক ৫৭ শতাংশ কমে দাঁড়িয়েছে ৫৫ দশমিক ৮৯ ডলারে। এর ফলে আগের দিনের লেনদেনে অর্জিত মুনাফা ধরে রাখতে পারেনি এই দুই মূল্যবান ধাতু।

দরপতনের মূল কারণ
মধ্যপ্রাচ্যে নতুন করে ভূরাজনৈতিক উত্তেজনা বৃদ্ধির জেরে অপরিশোধিত জ্বালানির তেলের দাম ঊর্ধ্বমুখী রয়েছে। গত বুধবার সৌদি আরামকোর শায়বাহ তেল স্থাপনায় ড্রোন হামলায় দুজন নিহত হওয়ার পর তেলের বাজারে অস্থিরতা তৈরি হয়। পরিস্থিতি বিবেচনায় যুক্তরাষ্ট্র সৌদি আরবে অবস্থিত তাদের কূটনৈতিক মিশনের কিছু কর্মী ও পরিবারের সদস্যদের দেশত্যাগের নির্দেশ দিয়েছে। জ্বালানির এই মূল্যবৃদ্ধি বিশ্ববাজারে স্থায়ী মুদ্রাস্ফীতির শঙ্কা বাড়িয়ে দিয়েছ, যা কেন্দ্রীয় ব্যাংকগুলোর মুদ্রানীতি শিথিল করার পরিকল্পনাকে চ্যালেঞ্জের মুখে ফেলেছে।

ফেডারেল রিজার্ভের অবস্থান
বাজার বিশ্লেষকদের ধারণা, আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড) সুদের হার অপরিবর্তিত রাখবে। তবে জ্বালানি জনিত মুদ্রাস্ফীতির চাপ অব্যাহত থাকায় চলতি বছরের ডিসেম্বরে সুদের হার আরো বাড়তে পারে- এমন শঙ্কাও উড়িয়ে দিচ্ছেন না বাজার সংশ্লিষ্টরা। যদিও স্বর্ণ ঐতিহ্যগতভাবে মুদ্রাস্ফীতির বিরুদ্ধে সুরক্ষাকবজ হিসেবে বিবেচিত হয়, কিন্তু উচ্চ সুদের হার এমন সব সম্পদের ধারণ খরচ বাড়িয়ে দেয় যা কোনো সুদের আয় দেয় না; ফলে স্বর্ণের আকর্ষণ কিছুটা কমে যায়। এদিকে মার্কিন ফেডের পাশাপাশি ইউরোপীয় সেন্ট্রাল ব্যাংক এবং ব্যাংক অব জাপানও আগামী সপ্তাহে তাদের বর্তমান সুদের হার অপরিবর্তিত রাখবে বলে ধারণা করা হচ্ছে। সর্বশেষ এই দরপতনের ফলে গত এক মাসের ব্যবধানে স্বর্ণের বাজারদর ৪ দশমিক ৬২ শতাংশ এবং রুপার বাজারদর ১৩.১১ শতাংশ হ্রাস পেয়েছে।

 

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd