1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন

কুতুবদিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে জামায়াতের প্রতিনিধি দল, সহায়তার আশ্বাস

Reporter Name
  • Update Time : বুধবার, ২১ অক্টোবর, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

নিজস্ব প্রতিবেদক, কুতুবদিয়া (কক্সবাজার): কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের উত্তর কৈয়ারবিলের ফইত্তার পাড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন উপজেলা জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধি দল। এ সময় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়ে নগদ অর্থ সহায়তা দেওয়া হয়। পাশাপাশি ক্ষতিগ্রস্ত বাড়িঘর মেরামতের জন্য আরও আর্থিক সহায়তার আশ্বাস দেন নেতারা।

‎প্রতিনিধি দলে ছিলেন উপজেলা জামায়াতের আমির ও সাবেক চেয়ারম্যান আসম শাহরিয়ার চৌধুরী, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আকবর খান, উপজেলা সেক্রেটারি মাওলানা নুরুল আমিন, সংশ্লিষ্ট ইউনিয়ন জামায়াতের সভাপতি মাস্টার ওসমান গনি ও সেক্রেটারি মোহাম্মদ রমিজসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও জামায়াতের নেতাকর্মীরা।

‎পরিদর্শনকালে নেতারা ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন। একই সঙ্গে সমাজের বিত্তবান ব্যক্তিদের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানান। তারা ক্ষতিগ্রস্ত এলাকাবাসীর জন্য মহান আল্লাহর কাছে দোয়া কামনা করেন।

‎এদিকে, কুতুবদিয়ার কৃতী সন্তান ও চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) চিকিৎসক একেএম ফজলুল হকের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের বাড়িঘর নির্মাণের জন্য এক লাখ টাকা সহায়তার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

‎

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd