সর্বশেষ :
বাগেরহাটে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির নির্বাচনে হুমায়ুন কবির ও নজরুল ইসলামের প্যানেল ঘোষণা আরব আমিরাতে জাহাজে হামলা, ড্রোন প্রতিহত করার দাবি এবার ‘সবচেয়ে শক্তিশালী’ অভিযান শুরু করল ইরানের বিপ্লবী বাহিনী ইন্দোনেশিয়ায় আবর্জনার স্তূপ ধসে ৭ জনের প্রাণহানি নেতানিয়াহু নিহতের গুঞ্জন, ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয়ের নতুন বার্তা ইরানের ২৮১ ক্ষেপণাস্ত্র-ড্রোন ভূপাতিতের দাবি বাহরাইনের চাপমুক্ত সহযোগিতার নিশ্চয়তা দিলে ইউরোপকে তেল-গ্যাস সরবরাহে প্রস্তুত রাশিয়া ‘আই হ্যাভ আ প্ল্যান ফর এভরিথিং’: ট্রাম্প মধ্যপ্রাচ্যের যুদ্ধ: বিশ্বজুড়ে অর্থনৈতিক প্রভাব রেকর্ডের পঞ্চম উষ্ণতম ফেব্রুয়ারি, ইউরোপে অস্বাভাবিক বৃষ্টিপাত
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০১:০১ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

বাগেরহাটে যুবককে হত্যার ঘটনায় ঘাতক কিশোরকে আটক করেছে পুলিশ

প্রতিনিধি: / ৩৩০ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ১৪ মে, ২০২৪

সৈয়দ শওকত হোসেন,, বাগেরহাট:  বাগেরহাটের মোরেলগঞ্জে  আল ইমরান  (২৫) নামের এক ইজিবাইক চালককে ধারালো ছুরির আঘাতে হত্যার ঘটনায় ঘাতক আহাদকে অভিযান চালিয়ে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১৪ মে) সকাল ৭টার দিকে ঘাতক আহাদ ওরফে নাইম (১৭) কে পুলিশ আটক করতে সক্ষম হয়।
আটককৃত আহাদ উপজেলার বলইবুনিয়া ইউনিয়নের সেলিম শেখের পুত্র ও কিশোর গ্যাংয়ের সক্রিয় সদস্য।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে,সোমবার (১৩ মে) রাত ৮ টার দিকে আল ইমরান ভ্যানে করে কিছু সুপারি বিক্রির উদ্দেশ্যে মোরেলগঞ্জ বাজারের দিকে যাওয়ার পথে  উপজেলার দৈবজ্ঞহাটি ইউনিয়নের আমতলা বাজারে পৌছালে ভ্যান ও ইজিবাইকে ধাক্কা লাগাকে কেন্দ্র করে বখাটে  আহাদের সঙ্গে তর্ক বাধে নিহত ইমরানের।
তর্কের এক পর্যায়ে বখাটে আহাদ  ইমরানের বুকে ধারালো ছুরিকাঘাত করে। সাথে সাথে স্থানীয়রা তাকে উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত ইমরান খান পার্শ্ববর্তী ইন্দুরকানি উপজেলার চরণী পত্তাশী গ্রামের মো. সামাদ খানের ছেলে ও পেশায় একজন  ইজিবাইক চালক ।
এ তথ্য নিশ্চিত করে মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামসুদ্দিন  বলেন, ওভারটেককে কেন্দ্র করে ধারালো ছুরিকাঘাতে ইজিবাইক চালককে হত্যা করা হয়েছে৷ ঘাতককে ১০ ঘন্টা অভিযান চালিয়ে  উপজেলার ভাটখালী গ্রাম থেকে আটক করা হয়েছে। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।


এই বিভাগের আরো খবর