1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন

কুতুবদিয়ায় আগুনে পুড়ে ছাই ১৫ পরিবারের স্বপ্ন,   ক্ষতি অর্ধ কোটি টাকা

Reporter Name
  • Update Time : রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন
‎নজরুল ইসলাম, কুতুবদিয়া (কক্সবাজার):  ‎কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার কৈয়ারবিলে চুলার আগুন থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে ১৫টি পরিবারের আধাপাকা বসতঘর ও একটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে প্রায় ৪৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
‎
‎শনিবার (১৭ অক্টোবর) রাত ১১টা ২১ মিনিটে উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ফৈত্যার পাড়ায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে কুতুবদিয়া ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
‎
‎কুতুবদিয়া ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার সোহেল আহমেদ জানান, অগ্নিকাণ্ডে ১৫টি পরিবারের আধাপাকা বসতঘর ও একটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাথমিক হিসাবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৪৪ লাখ টাকা। আগুনে কেউ আহত বা নিহত হননি।
‎
‎ফায়ার সার্ভিসের দেওয়া তথ্য অনুযায়ী, ক্ষতিগ্রস্তদের মধ্যে রয়েছেন সিরাজ উদ্দিন হোসেন, মোবারক, গিয়াসউদ্দিন, নুরুল কাদের, ওমর কাদের, শেবুল কাদের, রুহুল কাদের, আবদুল কাদের, মোহসনা বেগম, আবদুল হামিদ, আবদুল রাজ্জাক, আবদুল সাত্তার, রফিক উদ্দিন, ইয়াছিন, আয়ুব আলী ও শাহাবুদ্দিন। তাঁদের মধ্যে কয়েকজনের ক্ষয়ক্ষতির পরিমাণ এক থেকে পাঁচ লাখ টাকা পর্যন্ত বলে প্রাথমিকভাবে উল্লেখ করা হয়েছে।
 
‎ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, অগ্নিকাণ্ডের কারণ হিসেবে চুলার আগুনের কথা উল্লেখ করা হয়েছে। স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, রান্নাঘর থেকে অসাবধানতাবশত আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে।
‎
‎এ ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলো ঘরবাড়ি ও প্রয়োজনীয় জিনিসপত্র হারিয়ে দুর্ভোগে পড়েছে। তাঁদের ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে সরকারি-বেসরকারি সহায়তা প্রয়োজন বলে মনে করছেন স্থানীয়রা।
‎
‎এদিকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা সরেজমিনে পরিদর্শন করেছেন সাবেক সংসদ সদস্য ও কক্সবাজার জেলা পরিষদের প্রশাসক এটিএম নুরুল বশর চৌধুরী। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এবং তাদের দুর্দশার কথা শোনেন।
‎
‎তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানোকে মানবিক দায়িত্ব উল্লেখ করে জেলা পরিষদের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd