1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন

ইরাকের সুলায়মানিয়ায় গ্যাসোলিন সংরক্ষণাগারে আগুন

Reporter Name
  • Update Time : রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

বিদেশ : ইরাকের সুলায়মানিয়া শহরের তানজারো এলাকায় একটি গ্যাসোলিন সংরক্ষণাগারে বড় ধরনের আগুন লেগেছে। গতকাল শনিবার আগুন লাগার পর ১০টি দমকল দল প্রায় এক ঘণ্টার মধ্যে তা নিয়ন্ত্রণে আনে। সুলায়মানিয়ার ডেপুটি গভর্নর শাহো ওসমান জানান, আগুনে সংরক্ষণাগারটি পুড়ে গেছে। দমকলকর্মীরা আশপাশের অন্যান্য সংরক্ষণাগারও ঠান্ডা করেন, যাতে আগুন ছড়িয়ে না পড়ে। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, জ্বালানি খালাসের সময় আগুনের সূত্রপাত হয়। তবে প্রকৃত কারণ এবং সংরক্ষণাগারটি অগ্নিনিরাপত্তার নিয়ম মেনে চলছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এর আগে ৯ অক্টোবর হাওয়ারি শার এলাকায় অনুমোদনহীন একটি স্থানে গ্যাসোলিন বিক্রির সময় আগুন লাগে। সেখানে পাত্র ও ট্যাংকে জ্বালানি বিক্রি করা হতো। ওই ঘটনায় কেউ হতাহত হয়নি। সূত্র: শাফাক নিউজ

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd