1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন

মুক্তি পেলেন ইমরান খান ও তার প্রেমিকা

Reporter Name
  • Update Time : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

মুম্বাইয়ে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আয়োজিত বিক্ষোভে অংশ নিয়ে পুলিশের হাতে আটক হওয়ার কয়েক ঘণ্টা পর মুক্তি পেয়েছেন বলিউড অভিনেতা ইমরান খান, তার প্রেমিকা লেখা ওয়াশিংটন ও কাজিন জায়েন মেরি। গত শনিবার তাদের আটক করা হয়েছিল। মুক্তির পর তারা নিরাপদে বাড়ি ফেরার খবর সামাজিক যোগাযোগমাধ্যমে নিশ্চিত করেছেন। মুম্বাইয়ের আগস্ট ক্রান্তি ময়দানের বাইরে ‘ককরোচ জনতা পার্টি’র (সিজেপি) ব্যানারে এই বিক্ষোভের আয়োজন করা হয়। বিক্ষোভকারীদের অভিযোগ, ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় অনিয়মের প্রতিবাদে এবং প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে তারা সেখানে জমায়েত হয়েছিলেন। গত শনিবার বিকেল ৪টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ও ছবিতে দেখা যায়, ইমরান, লেখা ও জায়েনকে পুলিশ ভ্যানে তুলে নিয়ে যাচ্ছে। এরপর তাদের কোথায় রাখা হয়েছে, তা নিয়ে কিছুটা অনিশ্চয়তা তৈরি হয়। গত শনিবার রাতে ইনস্টাগ্রামে একটি ভিডিও রিল প্রকাশ করে মুক্তির কথা জানান লেখা ওয়াশিংটন। পরে ইনস্টাগ্রাম স্টোরিতে তারা নিরাপদে বাড়ি ফেরার মুহূর্তটি তুলে ধরেন। তবে মুক্তির পর বাড়ি ফেরার ক্ষেত্রে ক্যাব পেতে সমস্যায় পড়তে হয় বলে অভিযোগ করেন লেখা। তিনি জানান, পুলিশের হুমকির ভয়ে ক্যাবচালকেরা তাদের নিতে রাজি হচ্ছিলেন না। অন্যদিকে, পুলিশি হেফাজতে থাকার সময়ের অভিজ্ঞতা তুলে ধরেছেন জায়েন। তার পোস্ট করা ভিডিওতে দেখা যায়, কোথায় নিয়ে যাওয়া হচ্ছে তা না জানিয়ে তাদের ভ্যানে তোলা হয়। ভ্যানের ভেতর থেকেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে স্লোগান দিতে দেখা যায় জায়েনকে। একই সঙ্গে তিনি সিইসির পদত্যাগ দাবি করেন। তার সঙ্গে বাইরের কয়েকজন পথচারীকেও সুর মেলাতে দেখা যায়। জায়েন আরও দাবি করেন, ইয়েলো গেট থানায় আটকের কারণ জানতে চাইলে পুলিশ কর্মকর্তারা কোনো স্পষ্ট জবাব দিতে পারেননি। তারা বেরিয়ে আসতে চাইলে পুলিশ কর্মকর্তা তাদের অপেক্ষা করতে বলে ফোনে ব্যস্ত হয়ে পড়েন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd