1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন

মোরেলগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, প্রথম পর্যায়ে ৩ ইউনিয়নের ৩ ওয়ার্ডে জরিপ

Reporter Name
  • Update Time : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0; sv:16.2.13.2.W20; module: video;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: null;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;HdrStatus: off;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 43;
🖼️ ফটো কার্ড তৈরি করুন

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি: নারীর ক্ষমতায়ন, অর্থনৈতিক স্বাধীনতা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে বাগেরহাটের মোরেলগঞ্জে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হচ্ছে। প্রাথমিক পর্যায়ে উপজেলার তিনটি ইউনিয়নের তিনটি ওয়ার্ডে এ কার্যক্রম পরিচালিত হবে। পর্যায়ক্রমে উপজেলার অন্যান্য এলাকাতেও পরিবারের তথ্য সংগ্রহ করা হবে।

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0;
sv:16.2.13.2.W20;
module: video;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: null;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;HdrStatus: off;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 43;

সোমবার (১২ অক্টোবর) দুপুর ২টায় মোরেলগঞ্জ উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে ফ্যামিলি কার্ড কর্মসূচির দেশব্যাপী তথ্য সংগ্রহবিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্সে এ তথ্য জানানো হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত প্রেস  কন্ফারেন্স সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হাবিবুল্লাহ।

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0;
sv:16.2.13.2.W20;
module: video;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: null;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;HdrStatus: off;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 40;

সভায় জানানো হয়, প্রাথমিক পর্যায়ে উপজেলার জিউধরা, বহরবুনিয়া ও হোগলাবুনিয়া ইউনিয়নের ১, ৩ ও ৭ নম্বর ওয়ার্ডে জরিপ কার্যক্রম পরিচালনা করা হবে। এ কার্যক্রমের মাধ্যমে সংশ্লিষ্ট এলাকার পরিবারগুলোর প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হবে।

অনুষ্ঠানে উপজেলা সমাজসেবা কর্মকর্তা গৌতম বিশ্বাস, আইসিটি অফিসার ত্রিদীপ সরকার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মেহেদী হাসান ইয়াদসহ উপজেলার কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

প্রেস কনফারেন্স শেষে তথ্য সংগ্রহ কার্যক্রম পরিচালনার জন্য তিন ইউনিয়নে দায়িত্বপ্রাপ্ত তিনজন সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারীর হাতে ট্যাব তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাবিবুল্লাহ।

কর্মসূচির আওতায় তথ্য সংগ্রহের মাধ্যমে পরিবারের প্রকৃত অবস্থা ও প্রয়োজনীয় তথ্য যাচাইয়ের প্রক্রিয়া এগিয়ে নেওয়া হবে বলে সংশ্লিষ্টরা জানান।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd