1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন

অচেনা রূপে ধরা দিলেন সাদিয়া আয়মান

Reporter Name
  • Update Time : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

বিউটি আর ফ্যাশনের মিশেলে প্রায়ই নিজেকে মেলে ধরে আলোচনায় আসেন পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া আয়মান। এবার যেন নিজের ফ্যাশন স্টেটমেন্টে যোগ করলেন ভিন্ন এক মাত্রা। চেনা ছকের বাইরে গিয়ে ছড়িয়ে দিলেন খানিক উষ্ণতা; নতুন লুকে ফ্রেমবন্দি হওয়া এই সাদিয়া আয়মান যেন এবার খানিকটা অচেনা। সামাজিক মাধ্যমে নিজের একগুচ্ছ গ্ল্যামারাস ছবি ভক্তদের মাঝে শেয়ার করে নিয়েছেন সাদিয়া আয়মান। ছবিতে তাকে চমৎকার একটি অফ-শোল্ডার সাদা টপস এবং কালচে রঙের হাই-ওয়েস্টেড ট্রাউজারে বেশ স্টাইলিশ মেজাজে দেখা গেছে। এছাড়াও তার হাতে মানানসই ব্র্যান্ডেড ব্যাগ এবং খোলামেলা চুলে তার এই আত্মবিশ্বাসী লুক মুহূর্তেই সাড়া ফেলেছে ফ্যাশনপ্রেমীদের মাঝে। নিজের এই নতুন রূপের সঙ্গে মিল রেখে ক্যাপশনে সাদিয়া লিখেছেন, ‘লাইফ ইজ আ রানওয়ে অ্যান্ড আই অ্যাম সার্ভিং লুকস’, অর্থাৎ, ‘জীবনটা রানওয়ে আর ছড়িয়ে দিচ্ছি রূপের দ্যুতি।’ ছবিগুলো পোস্ট করার পরপরই ভক্তদের নানা প্রশংসামূলক মন্তব্যে ভরে ওঠে কমেন্ট বঙ্। নেটিজেন ও অনুরাগী থেকে শুরু করে ফ্যাশনিস্তাদের অনেকেই তার এই গ্ল্যামারাস ও নান্দনিক অবতারের ভূয়সী প্রশংসা করছেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd