সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

কপিলমুনিতে কেমিক্যাল দিয়ে আম পাকানোর অপরাধে ৩০ হাজার টাকা জরিমানা আদায়

প্রতিনিধি: / ৩৩০ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ৭ মে, ২০২৪

শেখ আব্দুল গফুর, কপিলমুনি (খুলনা) অফিস: কেমিক্যাল দিয়ে অপরিপক্ক আম পাকানোর অপরাধে কপিলমুনিতে ৩ আম ব্যবসায়ীকে জরিমানা এবং ২৪ ক্যারেট আম (আনুঃ ওজন ১৪ মন) কেরোসিন দিয়ে ও বাসের চাকায়
পিষ্ট করে নষ্ট করা হয়। জানাযায়, সোমবার রাত ৯ টার দিকে কপিলমুনির ঢাকা বাস
কাউন্টার এলাকায় ওই আম জব্দ করেন পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও
নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহেরা নাজনীন। এ সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিনি
আমগুলোতে কেরোসিন তেল দিয়ে বাসের চাকায় পিষ্ট করেন। আম ব্যবসায়ী গোপালপুর
গ্রামের ছোবানকে ১৫ হাজার, চেঁচুয়া গ্রামের এরশাদকে ১০ হাজার ও সরল গ্রামের
লতিফকে ৫ হাজার টাকা জরিমানা করেন। এ সময় প্রসিকিউশন অফিসার হিসাবে
উপস্থিত উপজেলা স্যানিটারী এন্ড সেফ ফুড ইন্সপেক্টর উদয় কুমার মন্ডল, পেশকার ইব্রাহিম
ও আনসার বাহিনীর সদস্যবৃন্দ। স্বাস্থ্য সুরক্ষায় ও জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে
বলে জানান আদালত।


এই বিভাগের আরো খবর