1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন

ফকিরহাটে মূলঘর স্কুলে সাইবার সিকিউরিটি বিষয়ে সভা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

ফকিরহাট  প্রতিনিধি : বাগেরহাটের ফকিরহাটের মূলঘর সরকারি উচ্চ বিদ্যালয়ে সাইবার সিকিউরিটি, বাল্যবিবাহ ও মানসিক স্বাস্থ্য সুরক্ষা বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার দুপুর ১২টায় অত্র বিদ্যালয়ের মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রোকনুজ জামান। এতে সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: গোলাম মোস্তফা। সভায় স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুন্সী শাহারিয়ার হাছান।
উপজেলা একাডেমিক সুপারভাইজার আসাদুজ্জামানের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাহিরা খাতুন, সহকারী প্রোগ্রামার মো: আলমগীর হোসেনসহ অন্যান্যরা। এসময় বিভিন্ন শিক্ষক ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
ফকিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রোকনুজ জামান বলেন, সাইবার সিকিউরিটি, বাল্যবিবাহ ও মানসিক স্বাস্থ্য সুরক্ষা বিষয়ে অবহিতকরণ সভার মূল উদ্দেশ্য হল এর মাধ্যমে কিশোর-কিশোরী ও তরুণ প্রজন্মকে সচেতন করার একটি সমন্বিত উদ্যোগ গ্রহন। নিরাপদ ইন্টারনেট ব্যবহার ও সাইবার অপরাধ থেকে বাঁচার উপায় বিষয়ে অবহিত করা। সামাজিক বাল্যবিবাহের কুফল এবং এর আইনি প্রতিরোধ সম্পর্কে সচেতন করা।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd