1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন

বাগেরহাটে ওয়ার্ড বিএনপির সমাবেশ ও মিছিল

Reporter Name
  • Update Time : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন
বাগেরহাট প্রতিনিধি: নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড এবং দেশকে অস্থিতিশীল করার পরিকল্পিত ষড়যন্ত্রের প্রতিবাদে বাগেরহাটে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে ১ নম্বর ওয়ার্ড বিএনপি।
সমাবেশে বক্তারা বলেন, দেশের শান্তি, স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। কোনো ষড়যন্ত্রের মাধ্যমে দেশের রাজনৈতিক ও সামাজিক স্থিতিশীলতা নষ্ট করার চেষ্টা করা হলে তা প্রতিহত করতে বিএনপি নেতাকর্মীরা রাজপথে সোচ্চার থাকবেন।
১ নম্বর ওয়ার্ড বিএনপি, বাগেরহাট পৌরসভার আয়োজনে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন ওয়ার্ড বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোশারেফ হোসেন মন্টু।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ শমসের আলী মোহন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খাদেম নিয়ামুল নাসির আলাপ।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য অধ্যাপক হাফিজুজ্জামান হিরো, জেলা বিএনপির সাবেক নেতা অ্যাডভোকেট এম. ওয়াদুদ মুক্ত, জেলা কৃষকদলের নেতা সৈয়দ আসাফু দৌলা জুয়েল, পৌর বিএনপির সভাপতি শেখ শাহেদ আলী রবি এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ ওবায়দুল ইসলাম জুয়েল।
সমাবেশ পরিচালনা করেন ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ইলিয়াস হোসেন।
সমাবেশ শেষে নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন এবং দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd