1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন

মোরেলগঞ্জে বিএনপির মাদকবিরোধী বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ 

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0; sv:16.2.13.2.W20; module: video;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: null;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;HdrStatus: off;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 45;
🖼️ ফটো কার্ড তৈরি করুন
মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি: ‘মাদকের নেশা, মৃত্যুর পেশা মাদক ছাড়ুন, সুন্দর জীবন গড়ুন’ এই স্লোগানকে সামনে রেখে বাগেরহাটের মোরেলগঞ্জে ফ্যাসিবাদ নিষিদ্ধ সংগঠন এর রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র মাদকবিরোধী সচেতনতামূলক বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৮অক্টোবর) সকাল ১১টার দিকে ৪ নম্বর দৈবজ্ঞহাটি ইউনিয়ন বিএনপির উদ্যোগে দৈবজ্ঞহাটি বাজার থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চৌরাস্তার মোড় গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।
পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন মোরেলগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শহিদুল হক বাবুল।
দৈবজ্ঞহাটি ইউনিয়ন বিএনপির সভাপতি মিজানুর রহমান ডিয়ারের সভাপতিত্বে সভায় বক্তৃতা করেন সাবেক চেয়ারম্যান খান কেরামত আলী, সাধারণ সম্পাদক আলম পারভেজ লিটন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ফকির রাসেল আল ইসলাম।
বক্তারা বলেন, মাদকের বিরুদ্ধে সামাজিক সচেতনতা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি আওয়ামী লীগের বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগ তুলে এর প্রতিবাদ জানান তারা। কর্মসূচিতে বিভিন্ন ওয়ার্ড বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd