1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন

দীর্ঘ ১৫ বছর পর জুটি বাঁধছেন শাহরুখ-কারিনা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

আবারও সিনেমার পর্দায় হাজির হচ্ছে ‘ছাম্মাক ছালো’ জুটি। দীর্ঘ ১৫ বছর পর সিনেপর্দায় জুটি বাঁধছেন বলিউড বাদশা শাহরুখ খান এবং ‘বেবো’ খ্যাত কারিনা কাপুর খান। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত শাহরুখ খানের আসন্ন ‘কিং’ সিনেমায় একটি বিশেষ ভূমিকায় দেখা যাবে তাদের। আগামী ডিসেম্বরে মুক্তি পেতে যাওয়া অ্যাকশন থ্রিলার ‘কিং’ এই বছরের অন্যতম বড় আকর্ষণ হতে চলেছে। আর সেখানের একটি বিশেষ গানের দৃশ্যে দেখা যাবে কারিনাকে। এ মাসের শেষ দিকে দক্ষিণ আফ্রিকায় শাহরুখের সঙ্গে পাঁচ দিন ধরে এই বিশেষ গানে অংশ নেবেন কারিনা। এই খবরে শাহরুখ-কারিনার ভক্তদের মধ্যে উৎসাহ তুঙ্গে রয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদনের বরাতে জানা গেছে, ‘ড্যাডি কুল’ নামের এ গানটি বিশাল আয়োজনে তৈরি করা হচ্ছে। এতে শাহরুখ ও কারিনাকে এমন এক নতুন অবতারে দেখা যাবে, যা আগে কখনো বড়পর্দায় দেখেননি দর্শক। গানটিতে কণ্ঠ দিচ্ছেন একজন ভারতীয় ও একজন আন্তর্জাতিক শিল্পী, তবে তাদের নাম এখনো গোপন রাখা হয়েছে। গানটির সুর করেছেন জনপ্রিয় জুটি সচিন-জিগর। গানটিকে স্মরণীয় করে তুলতে এবং পর্দায় জাদুকরী মুহূর্ত তৈরি করতে কোনো খামতি রাখছেন না নির্মাতারা। আগামী ২ নভেম্বর শাহরুখ খানের জন্মদিন। জন্মদিনের এই বিশেষ দিনটিকে কেন্দ্র করে ছবিটির একটি আকর্ষণীয় ঝলক প্রকাশের বড় পরিকল্পনা রয়েছে নির্মাতাদের। ফলে বাদশার জন্মদিনে ভক্তদের জন্য বিশেষ চমক অপেক্ষা করছে। অতীতে ‘কাভি খুশি কাভি গম’, ‘অশোকা’, ‘ডন’ এবং ‘রা-ওয়ান’-এর মতো জনপ্রিয় ছবিতে একসঙ্গে কাজ করেছেন এই দুই তারকা। তাদের সর্বশেষ সিনেমা ‘রা ওয়ান’ মুক্তি পেয়েছিল ২০১১ সালে। তবে ‘কিং’-এ এই জুটির উপস্থিতি আগের সব কাজকে ছাপিয়ে যাবে বলে আশা করা হচ্ছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd