1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন

চাতকপুর শহীদ স্মরণী নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে অনিয়মের অভিযোগ পদত্যাগ করলেন অভিভাবক সদস্য ও শিক্ষক প্রতিনিধি

Reporter Name
  • Update Time : বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

‎ফকিরহাট প্রতিনিধি: ‎বাগেরহাটের ফকিরহাট উপজেলার চাতকপুর শহীদ স্মরণী নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। একই সঙ্গে বিদ্যালয়ের প্রধান শিক্ষক কর্তৃক শিক্ষার্থীদের সঙ্গে অসদাচরণের অভিযোগও পরিলক্ষিত হওয়ায় ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য ও শিক্ষক প্রতিনিধি পদত্যাগ করেছেন বলে জানা গেছে।

‎‎অভিযোগ রয়েছে, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির কার্যক্রমে বিভিন্ন অনিয়ম ও স্বচ্ছতার ঘাটতি রয়েছে। এসব বিষয়ে সংশ্লিষ্টদের মধ্যে অসন্তোষ সৃষ্টি হয়েছে। এর পাশাপাশি প্রধান শিক্ষক কর্তৃক ছাত্রছাত্রীদের সঙ্গে অসদাচরণের অভিযোগ নিয়েও অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। ‎এ পরিস্থিতিতে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য এবং শিক্ষক প্রতিনিধি তাদের দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন। তাদের পদত্যাগের ঘটনায় বিদ্যালয়টির সার্বিক ব্যবস্থাপনা ও শিক্ষার পরিবেশ নিয়ে নতুন করে প্রশ্ন দেখা দিয়েছে।

‎‎এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক চঞ্চল কুমার দাস এর মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান আমার বিদ্যালয়ে দুর্নীতি হয়েছে এমন কোন প্রমান নাই, তবে একটি পদত্যাগ পত্র হাতে পেয়েছি।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd