1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন

একদিনে হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

Reporter Name
  • Update Time : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে দেশে হাম উপসর্গে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ২৬ জন। একই সময়ে নিশ্চিত হাম রোগে কোনো মৃত্যুর তথ্য পাওয়া যায়নি।

সোমবার (৫ অক্টোবরর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, ৪ অক্টোবর সকাল ৮টা থেকে ৫ অক্টোবর সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ১ হাজার ২৯৬ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে। এ সময়ে ৬০ জনকে নিশ্চিত হাম রোগী হিসেবে শনাক্ত করা হয়েছে।

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ১ হাজার ১৭৯ জন সন্দেহজনক হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং ১ হাজার ২৩৪ জন সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন। গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট ১ লাখ ৯৭ হাজার ৭২২ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২১ হাজার ৮০৮ জন। একই সময়ে মোট ১ লাখ ৭৫ হাজার ৩৩৬ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

বিভাগভিত্তিক হিসাবে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে তিনজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে চট্টগ্রাম বিভাগে দুজন এবং ঢাকায় একজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নিশ্চিত হাম রোগে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম উপসর্গে মোট ১ হাজার ২৬ জন এবং নিশ্চিত হাম রোগে ১০২ জনের মৃত্যু হয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd