1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন

এবার গোয়েন্দা চলচ্চিত্র নিয়ে আসছেন তানিম নূর

Reporter Name
  • Update Time : রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

বরাবরই একটু অন্য পথে হাঁটেন নির্মাতা তানিম নূর। গতানুগতিক ধারার গল্পের বাইরে গিয়ে চলচ্চিত্রে তুলে আনেন ভিন্ন কিছু। তাই দর্শকদের কাছে তানিম নূরের চলচ্চিত্র মানেই বাড়তি কৌতূহল; উন্মাদনা। এবার মিলল জনপ্রিয় এই নির্মাতার নতুন সিনেমার খবর। ওয়েব সিরিজ ‘কাইজার’ দিয়ে গোয়েন্দা গল্পে বাজিমাত করেছিলেন তানিম নূর। এবার ওটিটি মাধ্যম ছেড়ে বড় পর্দার দর্শকের জন্য নতুন গোয়েন্দা চলচ্চিত্র নিয়ে আসছেন তিনি। তার নামও চূড়ান্ত। নাম ‘মজনু এন্টারপ্রাইজ’। সদ্য সামাজিক মাধ্যমে একটি ছবি প্রকাশ করেছিলেন নির্মাতা তানিম নূর। তাতে দেখা যায়, এক রহস্যে ঘেরা ঘরের দরজা। তাতে লেখা, ‘মজনু এন্টারপ্রাইজ’, প্রোপ্রাইটর- তানিম নূর। সঙ্গে এও লেখা, ‘কামিং ২০২৭’। আর তা ছড়িয়ে পড়ে নেটমাধ্যমে। সঙ্গে পাল্লা দিয়ে বাড়তে থাকে দর্শকমহলে কৌতূহল ও উন্মাদনা। বছর শেষ হতে আর মাত্র বাকি কয়েক মাস। শোনা যাচ্ছে, আগামী বছর, ২০২৭ জুড়েই থাকছে তানিম নূরের একাধিক কাজ। কাজেই, ভক্তদের উদ্দীপনা বাড়ে আরও বহুগুণ। ‘মজনু এন্টারপ্রাইজ’ ছাড়াও, ‘কানাভূলো প্যারাডঙ্’ নামের একটি রোমান্টিক সাই-ফাই হরর সিনেমার প্রযোজনা করছেন তিনি। আয়মান স্বাধীন ও সুসময় সরকারের নির্মাণে এতে অভিনয় করেছেন শরিফুল রাজ ও সাবিলা নূর। গত কয়েক বছর ধরে ঢাকার চলচ্চিত্র অঙ্গনে তানিম নূরকে একজন দূরদর্শী নির্মাতা হিসেবেই দেখা হচ্ছে। তার হাতে নির্মিত ‘উৎসব’, ‘বনলতা এঙ্প্রেস’ দেশের সিনেমার বাজারে এক অনন্য মাইলফলক হিসেবে ধরে রেখেছে। নেটিজেনরা বলছেন, এই সিনেমাগুলোর মাধ্যমে পরিচালক তানিম নূর বিশাল একটা জনগোষ্ঠীকে সিনেমাহলমুখী করেছেন। তাদের মত, সে ভরসার জায়গা থেকেই নতুন সিনেমার প্রতি আগ্রহ দর্শকের। তাই ‘মজনু এন্টারপ্রাইজ’ এর নাম শোনা মাত্রই সিনেপ্রেমীদের মাঝে হু হু করে আগ্রহ দেখা দিয়েছে। সামাজিক মাধ্যমে সিনেপ্রেমীদের মাঝে যখন ‘মজনু এন্টারপ্রাইজ’ নিয়ে বেশ আলোচনা, তখনই এই সিনেমা আসার খবরে সিলমোহর দিলেন তানিম নূর। এই নির্মাতা বললেন, ‘আগামী বছর সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির পরিকল্পনা রয়েছে। বর্তমানে গল্প তৈরির কাজ চলছে, তবে কাস্ট এখনো ঠিক হয়নি। তাই কিছু বলতে চাচ্ছি না। এটি বড় পর্দার জন্য সম্পূর্ণ চলচ্চিত্র আকারে আসবে।’ শুধু নির্মাণ নয়, সিনেমাগুলোর প্রযোজনাও করেন তিনি। এখনও কয়েকটি সিনেমার কাজ তার হাতে রয়েছে-এ কথাও জানান তানিম নূর। ফলে, নতুন বছরজুড়ে তানিম নূরের যে একাধিক সিনেমা প্রেক্ষাগৃহে আসবে; তাতেও একরকম সিলমোহর দিলেন এই নির্মাতা।

 

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd