1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন

সুদানে আরএসএফের হামলায় নিহত ২৫ বেসামরিক

Reporter Name
  • Update Time : রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

বিদেশ : সুদানের উত্তর কর্দোফান রাজ্যের উম বাদর এলাকায় আধাসামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) হামলায় ২৫ জনের বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে জানিয়েছে সুদান ডক্টরস নেটওয়ার্ক। খবর আনাদোলু এজেন্সির। গতকাল শনিবার দেওয়া এক বিবৃতিতে বেসরকারি এই চিকিৎসক সংগঠন জানায়, অনলাইনে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে ওই এলাকায় আরএসএফ সদস্যদের বেসামরিক নাগরিকদের হত্যা করতে দেখা গেছে। নিহতদের সেনাবাহিনীর সমর্থক হিসেবে অভিযুক্ত করে জাতিগত পরিচয়ের ভিত্তিতে হত্যা করা হয়ে থাকতে পারে বলেও দাবি করেছে সংগঠনটি। সুদান ডক্টরস নেটওয়ার্ক ঘটনাটিকে আন্তর্জাতিক মানবিক আইন ও মানবাধিকার লঙ্ঘন হিসেবে উল্লেখ করে জাতিসংঘ এবং মানবাধিকার সংস্থাগুলোকে স্বাধীন তদন্তের আহ্বান জানিয়েছে। একই সঙ্গে দায়ীদের বিচারের আওতায় আনার দাবি জানানো হয়েছে। তবে আরএসএফ তাৎক্ষণিকভাবে এ অভিযোগের বিষয়ে কোনো মন্তব্য করেনি। সংগঠনটি সাধারণত বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করার অভিযোগ অস্বীকার করে। তবে সুদানের কর্তৃপক্ষ ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো তাদের এই দাবি নিয়ে প্রশ্ন তুলেছে। এদিকে উত্তর কর্দোফানের বিভিন্ন এলাকায় আরএসএফের সঙ্গে লড়াইয়ে এগিয়ে যাওয়ার দাবি করেছে সুদানের সেনাবাহিনী। সেনাবাহিনী জানিয়েছে, তারা রাজ্যটির ১১টি এলাকা নিয়ন্ত্রণে নিয়েছে। এর আগে কৌশলগত গুরুত্বপূর্ণ বারাসহ জাবরা আল-শেখ ও উম সিয়ালা এলাকা পুনর্দখল করে সেনাবাহিনী। সুদানে ২০২৩ সাল থেকে সেনাবাহিনী ও আরএসএফের মধ্যে সংঘাত চলছে। জাতিসংঘ ও আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার হিসাবে, এই যুদ্ধে এখন পর্যন্ত কয়েক হাজার মানুষ নিহত হয়েছেন এবং প্রায় ১ কোটি ৩০ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। সূত্র: আনাদোলু এজেন্সি

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd