1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন

হুথিদের লক্ষ্য করে রাজধানী সানাসহ বিভিন্ন জায়গায় হামলা চালিয়েছে ইয়েমেনি বাহিনী

Reporter Name
  • Update Time : শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

বিদেশ: ইরান সমর্থিত হুথি বিদ্রোহীদের লক্ষ্য করে রাজধানী সানাসহ তিন অঞ্চলে হামলা চালিয়েছে ইয়েমেনের সরকারি বাহিনী। গতকাল শুক্র সেনাবাহিনীর মুখপাত্র মাজেদ আল-নুজাইলি এ তথ্য জানান। এঙ্ েএক পোস্টে তিনি বলেছেন, রাজধানী সানা, উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ সাদা এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলের তাইজে হুতিদের গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলা হয়েছে। তবে তিনি হামলার বিস্তারিত কোনো কিছু জানাননি। এরমধ্যে শুধুমাত্র সাদাতে ১১টি গুরুত্বপূর্ণ স্থাপনাকে টার্গেট করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি। এদিকে তাইজে হুথিদের সঙ্গে ইয়েমেনি বাহিনীর সরাসরি তীব্র সম্মুখ লড়াই চলছে। হুথিরা দীর্ঘদিন ধরেই তাইজে সম্পূর্ণভাবে নিজেদের নিয়ন্ত্রণ আরোপ করার চেষ্টা করছে। তবে ইয়েমেনি বাহিনীর স্থল সেনা ও সৌদির বিমান হামলার কারণে তারা সেই সাফল্য পাচ্ছে না। যদিও নতুন করে সংঘাত শুরুর পর তারা দ্রুততম সময়ে বন্দরনগরী মোখা দখল করে নেয়। এতে করে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেনি সরকার লোহিত সাগর ও বাব এল মান্দেবের নিয়ন্ত্রণ হারায়। এখন এই শহরটি পুনরায় দখল করার পরিকল্পনা করছে সরকারি বাহিনী। সূত্র: আলজাজিরা

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd