1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন

মক্কার গ্র্যান্ড মসজিদে আত্মঘাতী হামলাকারীর খবর নাকচ সৌদি আরবের

Reporter Name
  • Update Time : শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

বিদেশ: সৌদি আরবের মক্কার গ্র্যান্ড মসজিদে আত্মঘাতী হামলাকারী আটক হওয়ার খবর নাকচ করেছে দেশটির কর্তৃপক্ষ। গতকাল শুক্র সৌদি নিরাপত্তা কর্তৃপক্ষ জানিয়েছে, এক ব্যক্তিকে পথচারীদের হয়রানি করা এবং আতঙ্ক ছড়ানোর অভিযোগে আটক করা হয়েছে। তবে তার কাছে বিস্ফোরক ছিল বা তিনি আত্মঘাতী হামলা চালানোর চেষ্টা করেছিলেন, এমন কোনো সত্যতা নেই। এ বরাতে খবর প্রকাশ করেছে আনাদোলু এজেন্সি। সৌদি কর্তৃপক্ষের এক বিবৃতিতে বলা হয়েছে, পবিত্র নগরী মক্কায় নিরাপত্তা বাহিনী পথচারীদের হয়রানি এবং তাদের মধ্যে ভয় ও আতঙ্ক ছড়ানোর অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে। ঘটনাটি তাৎক্ষণিকভাবে নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, ঘটনার বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে যে ধরনের দাবি ছড়ানো হচ্ছে, তার কোনো সত্যতা নেই। তবে আটক ব্যক্তির পরিচয় বা ঘটনার বিস্তারিত বিষয়ে আর কোনো তথ্য দেওয়া হয়নি। এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন পোস্টে দাবি করা হয়েছিল, বিস্ফোরকভর্তি পোশাক পরা এক সন্দেহভাজন আত্মঘাতী হামলাকারী গ্র্যান্ড মসজিদে কা দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন। পরে নিরাপত্তাকর্মীরা তাকে আটক করেন বলেও দাবি করা হয়। তবে সৌদি কর্তৃপক্ষ এসব দাবিকে ভিত্তিহীন বলে নিশ্চিত করেছে। গ্র্যান্ড মসজিদের কেন্দ্রস্থলে অবস্থিত কাবা মুসলমানদের সবচেয়ে পবিত্র ধর্মীয় স্থান হিসেবে বিবেচিত। সূত্র: আনাদোলু এজেন্সি

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd