1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১০:৪১ অপরাহ্ন

পাইকগাছায় মাদক কারবারিসহ ৪ জন গ্রেফতার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

‎পাইকগাছা ( খুলনা) প্রতিনিধি: ‎ পাইকগাছা থানা পুলিশ- ১ পরোয়ানাভুক্ত,১ নারি-শিশু নির্যাতন দমন আইনের মামলার আসামী ও ২ মাদক কারবারিসহ মোট ৪ জনকে গ্রেফতার করেছেন।
‎বুধবার পুলিশী অভিযানে খুলনাসহ উপজেলার বিভিন্ন স্থান থেকে এসব আসামীদের গ্রেফতার করা হয়।
‎থানা পুলিশ সুত্র জানান,থানার এসআই তুষার রায়হান খুলনার কৈয়া বাজার থেকে থানায় দায়েরকরা নারি-শিশু নির্যাতন দমন আইনে-২০০০( সংশোধনী) ২০২০ এর ৭/৩০ ধারা মামলার আসামী সাকিব গাজী (২০) কে গ্রোফতার করেন। সে সাতক্ষীরার পাটকেলঘাটা থানার দক্ষিণ সারসা’র খায়রুল গাজীর ছেলে।
‎এদিকে একই দিনে থানার এসআই একরামুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে লস্করের আলমতলা হতে মাদকসহ দু’যুবক’কে আটক করেন। এরা হলো স্থানীয় জাহাঙ্গীর আলম (৩৭) ও আজাহারুল মালী(১৯)।
‎ গতকাল সন্ধ্যায় উপজেলা সহকারি কমিশনার( ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো, ফজলে রাব্বী সংশ্লিষ্ট ধারায়  মোবাইল কোর্টের মাধ্যমে প্রত্যেকের ৩ দিন করে কারাদন্ড প্রদান করেন।
‎এ বিষয়ে ওসি শেখ আব্দুল  আউয়াল কবির বলেন, মাদক-জুয়া, কিশোর গ্যাং নিয়ন্ত্রনসহ যে কোন অপরাধ দমনে সকল শ্রেনী পেশার মানুষের সহযোগিতা কামনা করেছেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd