1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন

মোরেলগঞ্জে প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ, ক্লাশ বর্জন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

মেহেদী হাসান লিপন, মোরেলগঞ্জ (বাগেরহাট)সংবাদদাতা ; বাগেরহাটের মোরেলগঞ্জে বৃহস্পতিবার বেতকাশি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. লুৎফর রহমান তালুকদারের অপসারণের দাবিতে ক্লাশ বর্জন করে প্রায় ৪ ঘন্টা ব্যাপী বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।
দৈবজ্ঞহাটী ইউনিয়নের বেতকাশী মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
জানাগেছে, গত ৪ দিন পূর্বে বিদ্যালয়ের গণিত শিক্ষক এমেছ আলীকে ৪র্থ শ্রেনীর কর্মচারী ইমরান শেখ
কর্তৃক মারপিটের ঘটনা ও প্রধান শিক্ষকের নানাবিধ অনিয়মের প্রতিবাদে বিচার দাবি করে এ বিক্ষোভ
মিছিল করেন শিক্ষার্থীসহ স্থানীয় অভিভাবকেরা। এ ঘটনার পরপরই ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি শান্ত করেন
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. শহিদুল ইসলাম সহ উপজেলা শিক্ষক সমিতির প্রতিনিধিবৃন্দ ও
পুলিশ প্রশাসন।
শিক্ষার্থীরা ৫ দফা দাবি তুলে অভিযোগ করে বলেন, গনিত শিক্ষক এমেছ আলীকে লাঞ্ছিতের ঘটনায় প্রধান
শিক্ষক শিক্ষার্থীদের কিশোর গ্যাং আখ্যায়িত করা, ছাত্র-ছাত্রীর কাছ থেকে অতিরিক্ত টাকা আদায়, সুষ্ঠুভাবে
ম্যানেজিং কমিটি গঠন, দারোয়ান ইমরানের অপসারণ সহ প্রধান শিক্ষকের অপসারণ দাবিতে আল্টিমেটাম
দেন শিক্ষার্থীরা। যতক্ষণ পর্যন্ত তাদের দাবি মেনে না নেওয়া হবে ততক্ষণ পযর্স্ত ক্লাশ বর্জন করে আন্দোলন
অব্যাহত রাখবেন। এ কর্মসূচির সাথে স্থানীয় অভিভাবকরা একাত্মতা প্রকাশ করেন। বেলা ৯ টা থেকে দুপুর
দেড়টা পর্যন্ত বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা ।
প্রধান শিক্ষক লুৎফর রহমান তালুকদার বলেন, বিদ্যালয়ের দপ্তরি কর্তৃক গনিত শিক্ষকের সাথে লাঞ্ছিতের কোন
ঘটনা ঘটেনি। গণিত শিক্ষক এমেছ আলী বিদ্যালয়ের শৃংখলা ভঙ্গ করে আসছেন দীর্ঘদিন ধরে। এ বিষয়টি
তিনি সভাপতিকে অবহিত করেছেন।
মোরেলগঞ্জ শিক্ষা অফিসার মো. শহিদুল ইসলাম বলেন, বিদ্যালয়ের এমন পরিস্থিতিতে আপাতত শিক্ষার্থীদের
কাছ থেকে লিখিত আবেদন নেওয়া হয়েছে। প্রধান শিক্ষক ও দপ্তরীকে তদন— চলাকালিন বাধ্যতামূলক ছুটিতে
পাঠানো হয়েছে। পরবর্তীতে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd