1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন

বাগেরহাটে রিকের উদ্যোগে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন
বাগেরহাট প্রতিদিন : সারাদেশের মতো বাগেরহাটে রিকের উদ্যোগে ৩৬ তম আন্তর্জাতিক প্রবীন দিবস পালিত হয়েছে।এ উপলক্ষে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক)–এর নিজস্ব উদ্যোগ ও  প্রবীণ কল্যাণ কর্মসূচির আওতায় বৃহস্পতিবার (১অক্টবার) সকালে বাগেরহাট সদর এরিয়া কার্যালয় থেকে একটি রেলি বের হয়ে উপজেলা চত্বরে পথসভায় মিলিত হন। পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা  মিজ্ শাহানাজ পারভীন বীথি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট সদর উপজেলা সমাজসেবা বিষয়ক কর্মকর্তা সোহেল পারভেজ,রিকের পিরোজপুর জেনের জোনাল ম্যানেজার মোঃ আখতারুজ্জামান। উক্ত পথসভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন রিকের বাগেরহাটের এরিয়া অফিসের সহকারী এরিয়া ম্যানেজার কাজী ইব্রাহিম , অফিসার অডিট পিরোজপুর জোন মোঃ আলমগীর, শাখা  ব্যবস্থাপক মোঃ সিরাজুল ইসলাম, বেমরতা ইউনিয়ন প্রবীন  সংগঠনের সভাপতি মোঃ দেলোয়ার হোসেন, বিষ্ণপুর ইউনিয়নের সভাপতি আলহাজ্ব মহব্বত আলী, গোটাপারা ইউনিয়ন সভাপতি, মোঃ ইউনুছ আলী, মোঃ দিলদার হোসেন, মোঃ মতিউর রহমান প্রমুখ। বক্তারা তাদের বক্তব্যে বিভিন্ন দিবি  তুলে ধরেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd