1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন

বাগেরহাটে পরিবেশ ও মানবাধিকার বিষয়ে সাংবাদিকদের প্রশিক্ষণ

Reporter Name
  • Update Time : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন
বাগেরহাট প্রতিনিধিঃ জলবায়ু পরিবর্তন, পরিবেশগত অবক্ষয় ও পরিবেশগত মানবাধিকার লঙ্ঘনের বিষয়গুলো গণমাধ্যমে আরো কার্যকরভাবে তুলে ধরার লক্ষ্যে বাগেরহাটে দুই দিনব্যাপী প্রশিক্ষণ শেষ হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে প্রশিক্ষণ শেষে পরিবেশগত বিপর্যয় মোকাবিলা ও মানবাধিকার রক্ষায় পেশাগত দায়িত্বের জায়গা থেকে তথ্যভিত্তিক ও দায়িত্বশীল সাংবাদিকতার ওপর গুরুত্বারোপ করেন অংশগ্রহণকারী সাংবাদিক ও কনটেন্ট ক্রিয়েটররা।
ইউরোপীয় ইউনিয়ন ও নেটজ বাংলাদেশ-এর অর্থায়নে এবং কোডেকের বাস্তবায়িত এনগেজ প্রকল্পের আওতায় জেলা কোডেক কার্যালয়,  বাগেরহাটে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। এতে সাংবাদিক ও কনটেন্ট ক্রিয়েটররা অংশ নেন।
দুই দিনের প্রশিক্ষণে  পরিবেশগত মানবাধিকার, পরিবেশগত অবক্ষয় ও তা মোকাবিলায় করণীয়, জলবায়ু পরিবর্তন, পরিবেশগত ক্ষতি ও মানবাধিকার লঙ্ঘন বিষয়ে প্রতিবেদন তৈরির কৌশল, পরিবেশ সাংবাদিকতার বিভিন্ন দিক এবং অনুসন্ধানী সাংবাদিকতা নিয়ে আলোচনা করা হয়।
বিভিন্ন সেশনে পরিবেশগত সমস্যার সাথে মানুষের জীবন-জীবিকা ও অধিকারের সম্পর্ক, তথ্য সংগ্রহ ও যাচাই, পরিবেশগত ক্ষতির প্রভাব এবং এসব বিষয়ে সাংবাদিকদের দায়িত্ব ও ভূমিকা নিয়েও আলোচনা করা হয়।
প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী সংবাদকর্মীরা জলবায়ু পরিবর্তন, পরিবেশগত অবক্ষয় ও পরিবেশগত মানবাধিকার লঙ্ঘনের বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে তথ্যভিত্তিক ও দায়িত্বশীল প্রতিবেদন তৈরির মাধ্যমে জনসচেতনতা বাড়াতে কাজ করার ওপর গুরুত্ব দেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd