1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন

বাগেরহাটে পরিবেশ ও মানবাধিকার লঙ্ঘন বিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরু

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন
বাগেরহাট প্রতিনিধি:  বাগেরহাটে দুই দিন ব্যপি পরিবেশ ও মানবাধিকার লঙ্ঘন বিষয়ক সাংবাদিক ও কন্টেন্ট ক্রিয়েটর নিয়ে কর্মশালার অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ও বুধবার (২৮ ও ২৯ সেপ্টেম্বর) বাগেরহাটের কোডেক  প্রশিক্ষণ কেন্দ্রে ‘এনগেজ’ প্রকল্পের আওতায় এবং ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে এই কর্মশালার আয়োজন করা হয়। এতে কারিগরি সহযোগিতা প্রদান করে নেটজ বাংলাদেশ।
ন্যায্য রূপান্তরের জন্য পরিবেশগত মানবাধিকার শক্তিশালী স্থানীয় সিএসও এবং জলবায়ুপ্রবণ এলাকাগুলোকে স্থিতিস্থাপক সম্প্রদায়ে রূপান্তর” প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এই প্রশিক্ষণে বাগেরহাটের সদর, মোড়েলগঞ্জ ও সরণখোলার
প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ২৫ জন সাংবাদিক অংশগ্রহণ করেন।
বাগেরহাট প্রেসক্লাবের যুগ্ন সাধারণ সম্পাদক ইয়ামিন আলীর সভাপতিত্বে কর্মশালায় পরিবেশ সুরক্ষা, উপকূলীয় জলবায়ু সংকট ও মানবাধিকারের পারস্পরিক সম্পর্ক এবং এ সংক্রান্ত অনুসন্ধানমূলক সংবাদ পরিবেশনের বিভিন্ন কৌশল নিয়ে বিশদ প্রশিক্ষণ প্রদান করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক আব্দুল্লাহ-আল-মাসুদ, নেটজ বাংলাদেশের প্রোগ্রাম ম্যানেজার সারা খাতুন, কোডেক-এনগেজ প্রকল্পের প্রকল্প পরিচালক শফিউল্লাহ মজুমদার, শংকর কুমার বিশ্বাস, টেকনিক্যাল অফিসার কাজী সানি ফেরদৌস এবং স্থানীয় ফিল্ড ফ্যাসিলিটেটরবৃন্দ।
প্রশিক্ষণে বক্তারা বলেন, উপকূলীয় অঞ্চলে জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব ও পরিবেশগত বিপর্যয় মোকাবিলায় বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরিবেশ রক্ষা ও মানবাধিকার বাস্তবায়নে সাংবাদিকদের আরও সচেতন ও দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান তারা। একইসঙ্গে সংবাদকর্মীদের জলবায়ু পরিবর্তন, পরিবেশগত ক্ষতি এবং মানবাধিকার লঙ্ঘন সংক্রান্ত প্রতিবেদন তৈরির সহজ ও সাবলীল পদ্ধতি সম্পর্কে সম্যক ধারণা প্রদান করা হয়।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd