1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন

আসন্ন ইউপি নির্বাচন  মোরেলগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর মতবিনিময় সভা অনুষ্ঠিত  

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন
মোরেলগঞ্জ প্রতিনিধি:  বাগেরহাটের মোরেলগঞ্জে স্থানীয় নির্বাচনকে সামনে রেখে সাধারণ মানুষের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার উপজেলার মধ্যখাউলিয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডের সিরাজউদ্দীন মোসলেম মোবারক সাইক্লোন শেল্টারে এ মতবিনিময় সভায় বক্তৃতা করেন উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক ও মিরপুর সরকারি বাংলা কলেজের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ইউপি  চেয়ারম্যান প্রার্থী মো. আবু সালেহ খান।
সভায় সভাপতিত্ব করেন সাবেক ইউপি সদস্য মোঃ দেলোয়ার হাওলাদার।  এ মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ার্ড বিএনপির সভাপতি মো. রফিকুল ইসলাম লাভলু, সাধারণ সম্পাদক মো. হাফিজুর রহমান, সিনিয়র সহ-সভাপতি মো. হালিম ফরাজিসহ স্থানীয় নেতাকর্মীরা।
মতবিনিময় সভায় উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক চেয়ারম্যান প্রার্থী মো. আবু সালেহ খান বলেন, “এলাকার মানুষের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও মতবিনিময়ের মাধ্যমে তাদের সমস্যা ও প্রত্যাশাগুলো জানতে চাই। জনগণের মতামতকে গুরুত্ব দিয়েই এলাকার উন্নয়ন ও জনকল্যাণে কাজ করার লক্ষ্য রয়েছে। স্থানীয় মানুষের পাশে থেকে তাদের প্রয়োজন ও সমস্যাগুলো যথাযথভাবে তুলে ধরাই আমাদের মূল উদ্দেশ্য। সভা শেষে ৫ শতাধিক মানুষের মাঝে তবারক বিতরণ করা হয়।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd