1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে  মোরেলগঞ্জের খাউলিয়া বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

মোরেলগঞ্জ বাগেরহাট প্রতিনিধি: পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে বাগেরহাটের মোরেলগঞ্জের খাউলিয়া ইউনিয়নে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে খাউলিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও যুবদল নেতা বিটুল বিশ্বাসের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি খাউলিয়া বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে চৌরাস্তা পথসভা অনুষ্ঠিত হয়।

সংক্ষিপ্ত পথসভায় বক্তৃতা করেন প্যানেল চেয়ারম্যান ও যুবদল নেতা বিটুল বিশ্বাস। অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন ছিলেন মোরেলগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. জালাল মীর, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. মহিউদ্দিন সরদার, উপজেলা কৃষকদলের সহ-সভাপতি মো. সামসু হুদা শামীম,  যুবদল নেতা মামুনুর রশীদ, বিএনপি নেতা গফফার হাওলাদর, যুবদল নেতা মো. আবুল বাসারসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সমাবেশ থেকে প্যানেল চেয়ারম্যান ও যুবদল নেতা বিটুল বিশ্বাস বলেন, দেশের শান্তিপূর্ণ পরিবেশ ও গণতান্ত্রিক পরিস্থিতি বিনষ্ট করে কোনো ধরনের সন্ত্রাস, নৈরাজ্য বা অস্থিতিশীলতা সৃষ্টি করার অপচেষ্টা জনগণ মেনে নেবে না। তারা রাজনৈতিক কর্মসূচি পালনে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানান। বিক্ষোভ মিছিল ও সমাবেশকে ঘিরে খাউলিয়া বাজার এলাকায় নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি দেখা যায়।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd