এম.পলাশ শরীফ, বাগেরহাট : বাগেরহাটের মোরেলগঞ্জে বহরবুনিয়া ইউনিয়নে যুবক ডালিম মল্লিকের নানামূখি অপরাধ কর্মকান্ডে অত্যাচারে অতিষ্ঠ গ্রামবাসী। বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে স্থানীয়রা।
(২৮ সেপ্টেম্বর সোমবার) বেলা ১২টায় কলেজ বাজার এলাকায় স্থানীয় গ্রামবাসীদের আয়োজনে এ মানববন্ধনে ভুক্তভোগী এলাকাবাসি অভিযোগ করে বলেন, গত ৫ই আগষ্টের পর থেকে বহরবুনিয়া গ্রামের ডালিম মল্লিক বেপরোয়া হয়ে এলাকার শান্তিপ্রিয় মানুষকে অশান্ত করে তুলছে। জোরপূর্বক একাধিক মৎস্য ঘের থেকে মাছ লুট, চাঁদা দাবি, হিন্দু পাড়ার বাসিন্দাদের রাতের অধারে অনাধিকার গৃহে প্রবেশ করে নারীদের সাথে দুব্যবহার, স্কুল কলেজগামী শিক্ষার্থীদের যাতাযাতে ইভটিজিং। প্রকাশে চানমিয়া জোমাদ্দার ও তার ছেলে রাজিব জোমাদ্দারকে মারপিট করে গুরুত্বর জখম করে, নূরুল ইসলাম নামের এক কৃষকের ৪০ শতক জমিতে জোরপূর্বক লাল পতাকা টাঙ্গিয়ে ফসলী জমিতে ফলন বুনতে দেয়নি। ইতোমধ্যে ডালিম মল্লিকের বিচার চেয়ে স্থানীয় ৮০ জন গ্রামবাসী গণস্বাক্ষরে থানার ওসি বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন।
সর্বশেষ রবিবার ২৭ সেপ্টেম্বর বহরবুনিয়া গ্রামের বাসিন্দা শুকুর জোমাদ্দারের মেয়ে রওশন আরা ডিগ্রী কলেজের ডিগ্রী ৩য় বর্ষের ছাত্রী সাদিয়া অক্তারকে মোরেলগঞ্জ শহরে আসলে তাকে উত্তাক্ত করে। তার সাথে অশ্লীল ব্যবহার, ভিডিও ধারন করে। পরবর্তীতে স্থানীয়লোকজন যুবক ডালিম মল্লিককে ধরে থানায় সোর্পদ করে। এ ঘটনায় কলেজ শিক্ষার্থী সাদিয়া আক্তার বাদি হয়ে মোরেলগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন। ডালিম মল্লিক বর্তমানে জেল হাজতে রয়েছেন। ভুক্তভোগী গ্রামবাসীরা ডালিম মল্লিকের দৃষ্টান্তমূলক বিচার দাবি করছেন উর্দ্ধতন প্রশাসনের নিকট মানববন্ধন থেকে।
মানববন্ধনে এ সময় বক্তৃতা করেন ওমর আলী শেখ, শুকুর জোমাদ্দার, ইলিয়াস ফরাজী, নাদিম হোসেন, আব্বাস মোল্লা, খোকন তালুকদার, কালাম মোল্লাসহ অনেকে।
মোরেলগঞ্জ থানার ওসি মো. শহিদুল্লাহ বলেন, কলেজ ছাত্রীকে ইভটিজিংয়ের ঘটনায় তাৎক্ষনিক মামালা নেওয়া হয়েছে। ওই মামলায় যুবক ডালিম মল্লিকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।