1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন

দেশে পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে মোরেলগঞ্জে শ্রমিক দলের বিক্ষোভ সমাবেশ

Reporter Name
  • Update Time : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

মেহেদী হাসান লিপন, মোরেলগঞ্জ : পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বাগেরহাটের মোরেলগঞ্জে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী শ্রমিক দল, মোরেলগঞ্জ উপজেলা শাখা।
রবিবার সকালে মোরেলগঞ্জ উপজেলা শ্রমিক দলের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে নেতৃত্ব দেন উপজেলা শ্রমিক দলের
সভাপতি মোঃ মজনু মোল্লা ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান শামীম। কর্মসূচিতে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। মিছিলটি উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে বক্তারা বলেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশের স্থিতিশীলতা নষ্ট করার যেকোনো অপচেষ্টা প্রতিহত করতে হবে। তারা রাজনৈতিক সহিংসতা ও অস্থিতিশীলতা সৃষ্টির কর্মকাণ্ড বন্ধের আহ্বান জানান।#

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd