বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাটে বিএনপির যুগ্ম আহবায়ক খাদেম নিয়ামুল নাসির আলাপের শোকরানা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৭ সেপ্টেম্বর) বিকালে শহরের জেলা পরিষদের অডিটরিয়ামে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে জেলা বিএনপির যুগ্ম আহবায়ক শেখ সমশের আলী মোহন বলেন, দলীয় সহযোদ্ধা খাদেম নিয়ামুল নাসির আলাপ দীর্ঘদিন ধরে সংগঠনের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তাঁর অসুস্থতা দলীয় নেতাকর্মীদের জন্য কষ্টের হলেও সবাই আশাবাদী, তিনি দ্রুত সম্পুর্ণ সুস্থ হয়ে আবার রাজপথে নেতৃত্ব দেবেন।
তিনি আরও বলেন, এই দোয়া মাহফিল শুধু একজন নেতার সুস্থতা কামনার মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং এটি দলীয় নেতাকর্মীদের পারস্পরিক ভ্রাতৃত্ববোধ, ঐক্য ও সংগ্রামের প্রতীক। গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে আলাপের ভূমিকা অপরিসীম উল্লেখ করে তিনি মহান আল্লাহর কাছে তাঁর দ্রুত আরোগ্য কামনা করেন।
দোয়া মাহফিলে জেলা বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন জেলা বিএনপির সমন্বয়ক ও সাবেক সভাপতি এম এ সালাম, সদস্য সচিব শেখ মোজাফফর রহমান আলম, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য হাদিউজ্জামান হিরো, পৌরবিএনপির সভাপতি শেখ শাহেদ আলী রবি, সদর উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ নাসির আহম্মেদ মালেক, জেলা যুবদলের সাবেক সাধারন সম্পাদক মোঃ সুজন মোল্লা, ছাত্রদলের সভাপতি মোল্লা আতিকুর রহমান রাসেল, সাধারন সম্পাদক নিয়ামুর কবির রাহুর, সেচ্ছাসেবক দলের আহবায়ক জাহিদুল ইসলাম শান্ত, সদস্য সচিব ডালিম ফকির, শ্রমিক দলের সাবেক সভাপতি সরদার লিয়াকত আলী, মহিলাদলের সভাপতি শাহিদা আক্তার, সাধারণ সম্পাদক নারগীস আক্তার ইভা, জাসাসের সাধারন সম্পাদক নারগীস আক্তার লুনাসহ জেলা পর্যায়ের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন |
এছাড়াও থানা, ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন। অনুষ্ঠান শেষে খাদেম নিয়ামুল নাসির আলাপের সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।