বাগেরহাট প্রতিনিধি: পেডিয়াট্রিক নিউট্রিশন প্রো বিষয়ে স্নাতকোত্তর প্রোগ্রামটি সফলভাবে সম্পন্ন করায় বোস্টন ইউনিভার্সিটি চোবানিয়ান ও আভেডিসিয়ান স্কুল অফ মেডিসিন থেকে সনদপত্র পেলেন বাগেরহাটের মোরেলগঞ্জের আর এম আধুনিক হাসপাতাল এর সিইও ডা: এ কে এম নজরুল ইসলাম ফারুকী।
গত বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুর ২:৩০ টায় রাজধানীর হোটেল রিজেন্সি ঢাকা”( ১৪ তলায়) নেসলে নিউট্রিশন ইনস্টিটিউট এর আয়োজনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইজিপ্টের কায়রো ইউনিভার্সিটির শিশু বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. খলিল আব্দুল খালেক মুহাম্মাদ আহমেদ।
বিশেষ অতিথি ছিলেন বক্তব্য রাখেন নেসলে বাংলাদেশ এর চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক দীপল আবেবিক্রমা।
“Live Symposium- 2025” এর সেলিব্রশন অনুষ্ঠানে ২০২৫ সালে উত্তির্ণ বাংলাদেশের মোট ২৫০ জন বিশেষজ্ঞ চিকিৎসককে পিজিপিএন কোর্সের ( আমেরিকার বোস্টন ইউনিভার্সিটির অধিভুক্ত ) সনদপত্র পদান করা হয়েছে।
পিজিপিএন প্রো হলো নেসলে নিউট্রিশন ইনস্টিটিউট দ্বারা সমর্থিত একটি শিক্ষামূলক উদ্যোগ। এই শিক্ষামূলক প্রোগ্রামটি বোস্টন ইউনিভার্সিটি চোবানিয়ান ও অ্যাভেডিসিয়ান স্কুল অফ মেডিসিন এবং মেডইনস্ক্রাইব-এর যৌথ সহযোগিতায় বাস্তবায়ন করা হয়েছিল।
তার এই কৃতিত্বে মোরেলগঞ্জ উপজেলার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
উল্লেখ্য, তিনি এর আগেও দেশ ও বিদেশ থেকে স্বীকৃতি স্বরূপ বিভিন্ন এ্যাওয়ার্ড পেয়েছেন।