সর্বশেষ :
বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ বাগেরহাটে ডেঙ্গু সচেতনতা কার্যক্রমের উদ্বোধন ও বর্ণাঢ্য র‌্যালি
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

পাইকগাছায় গাঁজাসহ মহিলা আটক

প্রতিনিধি: / ৩৭৮ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

পাইকগাছা (খুলনা)  প্রতিনিধি: পাইকগাছায় ভ্যানিটি ব্যাগে করে অভিনব কায়দায় গাঁজা বহনকালে ৫শ গ্রাম গাঁজাসহ এক মহিলা মাদক ব্যবসাহীকে আটক করেছে থানা পুলিশ। থানা সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুর ১ টার দিকে থানা অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমানের দিকনির্দেশনায় এসআই অমিত দেবনাথ ও এএসআই শেখ পলাশ হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে পাইকগাছা পৌরসভার শিববাটি এলাকা থেকে কয়রার হরিয়াননগর গ্রামের অহেদুজ্জামান গাজীর স্ত্রী জরিনা বেগম (৩৫) কে ভ্যানিটি ব্যাগে করে বহনকৃত ৫শ গ্রাম গাঁজা সহ আটক করা হয়। থানা অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমান বলেন, আটক জরিনা বেগমের নামে থানায় মাদকদ্রব্য আইনে মামলার  হয়েছে।


এই বিভাগের আরো খবর