1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন

মোরেলগঞ্জের পাড়া মহল্লায় নির্বাচনী ইমেজ: কর্মীবান্ধব প্রার্থীকে চেয়ারম্যান হিসেবে দেখতে চায় জনগন  

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন
 এম. পলাশ শরীফ, বাগেরহাট: আসন্ন স্থানীয় ইউপি নির্বাচনকে ঘিরে বাগেরহাটের মোরেলগঞ্জে পাড়া মহল্লায় সবত্রই বইছে নির্বাচনী ইমেজ। কর্মীবান্ধব ও জনবান্ধব প্রার্থীকে চেয়ারম্যান হিসেবে দেখতে চায় দলীয় কর্মী ও সাধারণ জনগন। উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের বর্ষিবাওয়া বাজারে বৃহস্পতিবার বিকেলে  ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ফজলুর রহমানের পক্ষে দলীয় নেতাকর্মীরা গণসংযোগ ও পথসভা করেছেন।

তৃনমুল কর্মীদের দাবি দলের দুঃসময়ে দলীয় কর্মকান্ডে কর্মীদের পাসে থেকে দলীয় কর্মসূচি রাজপথে বাস্তবায়ন করেছেন। হামলা মামলা নির্যাতনের স্বিকার হয়েও দল ছেড়ে যাননি। মিথ্যা মামলায় জেল হাজতবাস করতে হয়েছে এমনই কর্মীবান্ধব বিএনপি নেতা ফজলুর রহমানকে চেয়ারম্যান প্রার্থী হিসেবে দলীয় সমর্থনের দাবি জানিয়েছেন বিএনপির শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দের প্রতি।
এ পথসভায় বক্তৃতা করেন রামচন্দ্রপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক চেয়ারম্যান পদে দলীয় সম্ভব্য প্রার্থী মো. ফজলুর রহমান। অন্যান্যের মধ্যে আলোচনা করেন ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি ফরিদ মোল্লা, সহ-সভাপতি ইউপি সদস্য আলমঙ্গীর হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক কাওসার শেখ, বিএনপি নেতা মোস্তফা হাওলাদার, কবির শেখ, সেলিম সরদার, সাখাওয়াত হোসেন, আল আমিন মোল্লা, সোহরাফ তালুকদার, সাইদুর রহমান কাজী সহ স্থানীয় পর্যায়ের বিভিন্ন নেতাকর্মীরা।
দলের দুঃসময়ের বিএনপির ত্যাগী নেতা চেয়ারম্যান প্রার্থী মো. ফজলুর রহমান বলেন, ছাত্র রাজনীতি থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আর্দশে বুকে ধারন করে বিএনপির রাজনীতিতে জড়িয়ে রয়েছি। বিগত ১৭ বছরে হামলা নির্যাতনে স্বিকার হয়ে দল ছেড়ে যাইনি। এ পর্যন্ত ২০টি মিথ্যা রাজনৈতিক মামলায় আসামি হয়ে কারাভোগ করেছি। তবুও কর্মীদের ছেড়ে যাইনি। দল সমর্থন দিলে চেয়ারম্যান হিসেবে অনেক ভোটের ব্যবধানে তিনি বিজয়ী হবেন বলে আশাবাদি। রামচন্দ্রপুর ইউনিয়নকে একটি মডেল হিসেবে রুপান্তিত নাগরিক সেবায় সাধারণ জনগনের বছরের ট্যাক্স মওকুব করে সরকারি কোষাগারে নিজেই পরিশোধ করবেন। আত্মকর্মসংস্থানের জন্য এলাকার বেকার ৫শতাধিক শিক্ষিত যুবক-যুবতীকে কর্মসংস্থান সৃষ্টি করবেন। #

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd