1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন

মোরেলগঞ্জে ৯ম শ্রেনীর শিক্ষার্থীসহ নিখোঁজ-২

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

মোরেলগঞ্জ (বাগেরহাট)সংবাদদাতা: বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার গোলবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী সহ দুইজন নিখোঁজ রয়েছে ।
একজন উপজেলার বহরবুনিয়া ইউনিয়নের পশ্চিম বহরবুনিয়া গ্রামের বাসিন্দা ও দিনমজুর হুমায়ুন কবির মৃধার
বড় ছেলে রায়হান ইসলাম মৃধা (১৪) ৭ দিন ধরে নিখোঁজ রয়েছে। অপর মানসিক ভারসম্যহীন যুবক ইমরান শেখ (২৫)
১মাস ধরে নিখোঁজ রয়েছে। ইমরান শেখ মোরেলগঞ্জ সদর ইউনিয়নের গাবতলা গ্রামের মো. আবুল শেখের ছোট
ছেলে।
পরিবার সূত্রে জানা গেছে, রায়হানের মা রানি বেগম চট্টগ্রামে একটি গার্মেন্টসে শ্রমিক হিসেবে কর্মরত।
মায়ের কাছে বেড়াতে যাওয়ার পর গত ১৯ সেপ্টেম্বর সকালে চট্টগ্রাম থেকে পরিবহনে মোরেলগঞ্জে আসে রায়হান।
গাড়ী থেকে মোরেলগঞ্জ স্টিল ব্রিজের কাছে নামার পর থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছেনা। বহু আত্মীয়-
স্বজনের বাড়িসহ বিভিন্ন স্থানে খোঁজ করেও তাকে পাওয়া যায়নি। নিখোঁজ শিক্ষার্থীর পিতা দিনমজুর মো.
হুমায়ুন কবির মৃধা কান্নাজড়িত কন্ঠে বলেন, আমার বড় ছেলে রায়হান মৃধা মায়ের কাছে বেড়াতে গিয়ে
পরিবহন থেকে মোরেলগঞ্জ স্টেশনে নামার পর তাকে আর খুজে পাওয়া যায়নি। নিখোঁজ রায়হানের রাহাত নামের ৯
বছরের আরেক ভাই রয়েছে।
অপরদিকে ইমরানের পক্ষ থেকে বড় ভাই সাগর শেখ ছোট ভাইয়ের সন্ধানে পথে পথেঘুরে বেড়াচ্ছেন। তিনি
নিখোঁজ ভাইয়ের সন্ধানে বুধবার সন্ধ্যায় মোরেলগঞ্জ প্রেসক্লাবের সংবাদ সম্মেলনে তিনি সকলের সহযোগিতা
চেয়েছেন। ইমরান শেখ নিজের নাম ও ঠিকানা সঠিকভাবে বলতে পারেনা। নিখোঁজের পর পরিবারের সদস্য ও স্বজনরা
আশপাশের বিভিন্ন এলাকা ও থানায় দীর্ঘ সময় ধরে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। সাগর শেখ ১৯ আগষ্ট
তার ছোট ভাই ইমরান, তার স্ত্রী, সন্তানসহ তাদের পরিবারের সদস্যরা সিলেট ভ্রমণের উদ্দেশ্যে যান। পরে সেখান থেকে
২১ আগষ্ট সিলেট থেকে বাড়ি ফেরার পথিমধ্যে ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া এলাকায় বাসস্টান্ডের উজান ভাটি
এলাকায় বাস থেকে সে নেমে পড়ে। এরপর থেকে তার কোন সন্ধান পাওয়া যায়নি।
মোরেলগঞ্জ থানার ওসি মো. শহীদুল্লাহ জানান, শিক্ষার্থী রায়হানের নিখোঁজের ঘটনায় সাধারণ ডায়েরি করা
হয়েছে। জিডির সূত্র ধরে পুলিশ অনুসন্ধান চালাচ্ছে এবং বিভিন্ন স্থানে পুলিশি বার্তা পাঠানো হয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd